বিজ্ঞাপন

ট্রাম্পের আগ্রাসন রুখতে বিশ্বব্যাপী বয়কট ও বিনিয়োগ প্রত্যাহারের ডাক

প্রাইম বার্তা অনলাইন
০৬ ফেব্রুয়ারি ২০২৬ ১:১৪ পিএম
ট্রাম্পের আগ্রাসন রুখতে বিশ্বব্যাপী বয়কট ও বিনিয়োগ প্রত্যাহারের ডাক

যুক্তরাষ্ট্রের আমেরিকান ইউনিভার্সিটির অধ্যাপক ডোনাল্ড আর্ল কলিন্স সতর্ক করে দিয়েছেন যে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে আন্তর্জাতিক আইন ও মানবিক মূল্যবোধ লঙ্ঘনের মাত্রা এখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। মার্কিন এই সামরিকবাদ ও আগ্রাসন রুখতে মার্টিন লুথার কিং জুনিয়রের অহিংস আন্দোলনের আদর্শে বিশ্বব্যাপী অর্থনৈতিক বয়কট ও বিনিয়োগ প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন তিনি।

অধ্যাপক কলিন্সের মতে, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে ভ্রান্ত কূটনীতি, গাজায় ইসরায়েলি আগ্রাসনে প্রত্যক্ষ সমর্থন এবং মেক্সিকো, গ্রিনল্যান্ড ও ইরানের বিরুদ্ধে সামরিক হুমকির মাধ্যমে যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে অস্থিরতা সৃষ্টি করছে। এর বাইরে নাইজেরিয়ায় বোমা হামলা এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেফতারের অপচেষ্টা ওয়াশিংটনের আগ্রাসী মানসিকতার পরিচয় দেয়। অভ্যন্তরীণভাবেও ২০২৬ সালের শুরু থেকে শুল্ক বাহিনীর গুলিতে কিথ পোর্টার জুনিয়র, রেনে নিকোল গুড ও অ্যালেক্স প্রেটির মতো নিরীহ নাগরিকদের প্রাণহানি দেশটিতে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, কেবল মৌখিক প্রতিবাদে এই অত্যাচার থামবে না, বরং মার্কিন কর্পোরেশনগুলোর ওপর অর্থনৈতিক চাপ প্রয়োগ জরুরি। ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ বয়কট, আমাজন, গুগল ও পালান্টিরের মতো প্রযুক্তি জায়ান্টগুলো থেকে বিনিয়োগ প্রত্যাহার এবং ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক, কোচেলা ও মেট গালার মতো সাংস্কৃতিক আসর বর্জনের মাধ্যমে বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হতে হবে। বর্ণবাদ ও সামরিকবাদের বিরুদ্ধে এটিই হবে আমেরিকাকে জবাবদিহিতার মুখোমুখি করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...