বিজ্ঞাপন

ভারতের উসকানির মোকাবিলায় সমান শক্তিতে জবাব দেবে পাকিস্তান

প্রাইম বার্তা অনলাইন
০৬ ফেব্রুয়ারি ২০২৬ ১২:২৩ পিএম
ভারতের উসকানির মোকাবিলায় সমান শক্তিতে জবাব দেবে পাকিস্তান

ভারতের যেকোনো ধরনের আগ্রাসন বা উসকানির কঠোর জবাব দেওয়ার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। কাশ্মীর সংহতি দিবস উপলক্ষে আজাদ জম্মু ও কাশ্মীর আইনসভার এক বিশেষ অধিবেশনে তিনি স্পষ্ট জানান, সীমান্তের যে কোনো সেক্টর থেকে ভারত উসকানি দেবে, পাকিস্তান ঠিক সেখান থেকেই প্রতিশোধ নেবে।

বৃহস্পতিবার এই অধিবেশনে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ অভিযোগ করেন যে, সাম্প্রতিক সামরিক পরাজয়ের পর ভারত আবারও পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যকলাপ জোরদার করেছে। তিনি বলেন, ভারতের মদদপুষ্ট এই সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবেলায় পাকিস্তানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। তিনি ‘মারকা-ই-হক’-এর উদাহরণ টেনে বলেন, যেভাবে শত্রুপক্ষের যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছিল, সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধেও একই রকম দক্ষতা ও শক্তির সাথে জবাব দেওয়া হবে। তার মতে, ভারত তাদের সম্প্রসারণবাদী নীতি পরিত্যাগ না করা পর্যন্ত এই অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।

বিজ্ঞাপন

কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের অবস্থান অটুট থাকবে বলেও জানিয়েছেন তিনি। জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী কাশ্মীরিদের স্বাধীনতার অধিকার প্রতিষ্ঠার আগ পর্যন্ত তাদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন শাহবাজ শরিফ। তিনি বলেন, পাকিস্তান শান্তি চায়, তবে তা সমতা ও ন্যায়ের ভিত্তিতে হতে হবে। এছাড়া ফিলিস্তিন ইস্যুর সাথে তুলনা টেনে তিনি বলেন, নিপীড়িত জনগোষ্ঠীর ন্যায়বিচার পাওয়ার অধিকার রয়েছে এবং কাশ্মীর আন্দোলনের শহীদদের ত্যাগ বৃথা যাবে না।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...