বিজ্ঞাপন

এপস্টাইনের সঙ্গে সখ্য: পদত্যাগ ম্যান্ডেলসনের, তদন্তের নির্দেশ স্টারমারের

প্রাইম বার্তা অনলাইন
০৬ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৪৫ এএম
এপস্টাইনের সঙ্গে সখ্য: পদত্যাগ ম্যান্ডেলসনের, তদন্তের নির্দেশ স্টারমারের

যুক্তরাষ্ট্রে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত ও লেবার পার্টির প্রভাবশালী নেতা পিটার ম্যান্ডেলসন জেফরি এপস্টেইনের সাথে ঘনিষ্ঠ সম্পর্কের অভিযোগে পদত্যাগ করেছেন। এই ঘটনায় ব্রিটিশ রাজনীতিতে তীব্র ঝড় বয়ে গেছে এবং সরকারের নৈতিক ভিত্তি প্রশ্নবিদ্ধ হয়েছে। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার স্বীকার করেছেন যে, ২০২৪ সালের ডিসেম্বরে ম্যান্ডেলসনকে নিয়োগের সময় তিনি এপস্টেইনের সাথে তার বন্ধুত্বের কথা জানতেন। তবে স্টারমারের অভিযোগ, ম্যান্ডেলসন এই সম্পর্কের গভীরতা ও অন্যান্য তথ্য নিয়ে তাকে এবং তার টিমকে বারবার বিভ্রান্ত করেছেন।

মার্কিন বিচার বিভাগ থেকে প্রকাশিত নথিতে দেখা গেছে, ২০১০ সালে ম্যান্ডেলসন ইউরোপীয় ব্যাংকের ৫০০ বিলিয়ন ইউরোর বেইল-আউট এবং তৎকালীন প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের পদত্যাগের মতো অত্যন্ত গোপনীয় তথ্য আগেই এপস্টেইনকে জানিয়ে দিয়েছিলেন। এছাড়াও ব্যাংকের রেকর্ডে ম্যান্ডেলসন ও তার সঙ্গীর অ্যাকাউন্টে এপস্টেইনের পক্ষ থেকে বিশাল অঙ্কের আর্থিক লেনদেনের প্রমাণও মিলেছে। এই প্রমাণের ভিত্তিতে ব্রিটিশ পুলিশ ম্যান্ডেলসনের বিরুদ্ধে ‘সরকারি পদে থেকে অসদাচরণ’-এর অভিযোগে ফৌজদারি তদন্ত শুরু করেছে, যার সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।

বিজ্ঞাপন

এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী স্টারমার ভুক্তভোগীদের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করেছেন এবং সিভিল সার্ভিসকে ম্যান্ডেলসনের সব সরকারি কার্যক্রম ও এপস্টাইনের সাথে তার যোগাযোগ পুনর্মূল্যায়নের নির্দেশ দিয়েছেন। অন্যদিকে, বিরোধী কনজারভেটিভ পার্টি এই ঘটনাকে প্রধানমন্ত্রীর বিচারবুদ্ধির ‘চরম ব্যর্থতা’ বলে অভিহিত করেছে। বিতর্কিত অতীত সত্ত্বেও ম্যান্ডেলসনকে এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার সিদ্ধান্তের কারণে স্টারমারের পদত্যাগের দাবিও উঠেছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...