তুরস্ককে গুরুত্বপূর্ণ মিত্র মনে করে কানাডা, বাড়বে বাণিজ্য
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি তুরস্ককে ন্যাটো জোটের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বর্ণনা করেছেন। গত বৃহস্পতিবার ভন শহরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, বিশ্বের একটি চ্যালেঞ্জিং অঞ্চলে তুরস্কের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একইসঙ্গে দুই দেশের মধ্যে বাণিজ্য ও শিল্প খাতের সম্পর্ক আরও জোরদার করার বিপুল সম্ভাবনার কথাও তুলে ধরেন তিনি।
অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে তুরস্কের আধুনিক উৎপাদন খাতের প্রশংসা করেন মার্ক কার্নি। তিনি জানান, গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ অধিবেশনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে তার আলোচনা হয়েছিল। ওই আলোচনার ধারাবাহিকতায় প্রতিরক্ষা ও পারমাণবিক খাতেও দুই দেশের সম্পর্ক বিস্তারের আশা প্রকাশ করেন তিনি।

এছাড়াও এই সংবাদ সম্মেলনে কানাডার অটোমোবাইল খাতের জন্য নতুন একটি পরিকল্পনার কথা ঘোষণা করেন কার্নি। শূন্য নিঃসরণযুক্ত যানবাহনের ব্যবহার বাড়াতে নতুন করে ২ দশমিক ৩ বিলিয়ন ডলারের প্রণোদনা ঘোষণা করেছেন তিনি। সেই সঙ্গে ২০২৭ থেকে ২০৩২ মডেল বছরের জন্য গ্রিনহাউস গ্যাস নির্গমনের মান দ্বিগুণ কঠোর করা হবে বলে জানান কানাডার প্রধানমন্ত্রী।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
তুরস্ককে গুরুত্বপূর্ণ মিত্র মনে করে কানাডা, বাড়বে বাণিজ্য
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি তুরস্ককে ন্যাটো জোটের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বর্ণনা করেছেন। গত বৃহস্পতিবার ভন শহরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, বিশ্বের একটি চ্যালেঞ্জিং অঞ্চলে তুরস্কের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একইসঙ্গে দুই দেশের মধ্যে বাণিজ্য ও শিল্প খাতের সম্পর্ক আরও জোরদার করার বিপুল সম্ভাবনার কথাও তুলে ধরেন তিনি।
অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে তুরস্কের আধুনিক উৎপাদন খাতের প্রশংসা করেন মার্ক কার্নি। তিনি জানান, গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ অধিবেশনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে তার আলোচনা হয়েছিল। ওই আলোচনার ধারাবাহিকতায় প্রতিরক্ষা ও পারমাণবিক খাতেও দুই দেশের সম্পর্ক বিস্তারের আশা প্রকাশ করেন তিনি।

এছাড়াও এই সংবাদ সম্মেলনে কানাডার অটোমোবাইল খাতের জন্য নতুন একটি পরিকল্পনার কথা ঘোষণা করেন কার্নি। শূন্য নিঃসরণযুক্ত যানবাহনের ব্যবহার বাড়াতে নতুন করে ২ দশমিক ৩ বিলিয়ন ডলারের প্রণোদনা ঘোষণা করেছেন তিনি। সেই সঙ্গে ২০২৭ থেকে ২০৩২ মডেল বছরের জন্য গ্রিনহাউস গ্যাস নির্গমনের মান দ্বিগুণ কঠোর করা হবে বলে জানান কানাডার প্রধানমন্ত্রী।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…