বিজ্ঞাপন

পাঞ্জাবের জলন্ধরে দিনদুপুরে গুলি করে হত্যা করা হলো আপ নেতা লাকি ওবেরয়কে

প্রাইম বার্তা অনলাইন
০৬ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০২ এএম
পাঞ্জাবের জলন্ধরে দিনদুপুরে গুলি করে হত্যা করা হলো আপ নেতা লাকি ওবেরয়কে

ভারতের পাঞ্জাব রাজ্যে আতঙ্ক ছড়িয়েছে এক রাজনৈতিক হত্যাকাণ্ড। জলন্ধরের মডেল টাউন এলাকায় দিবালোকে প্রকাশ্যে গুলি করে খুন করা হয়েছে আম আদমি পার্টির (AAP) নেতা লাকি ওবেরয়কে। গত শুক্রবার (৬ ফেব্রুয়ারি) স্থানীয় একটি গুরুদ্বারার বাইরে এই ঘটনা ঘটে। মটরসাইকেলে আসা দুর্বৃত্তরা সন্ত্রস্ত এলাকায় এই হামলা চালালেও এখনো পর্যন্ত তাদের শনাক্ত করতে পারেনি পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই দিন গুরুদ্বারা চত্বরে নিজের গাড়ি পার্ক করছিলেন লাকি ওবেরয়। এসময় একটি মোটরসাইকেল থেকে দুই বন্দুকধারী তাকে লক্ষ্য করে কাছে এসে এলোপাতাড়ি গুলি ছোড়ে। তার শরীরে অন্তত পাঁচটি গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পারিবারিক সূত্রে জানা গেছে, লাকি ওবেরয়ের স্ত্রী পূর্বে আম আদমি পার্টির টিকিটে পৌর নির্বাচনে অংশ নিলেও পরাজিত হয়েছিলেন।

বিজ্ঞাপন

এই হত্যাকাণ্ডের পর থেকেই এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে পুলিশ এবং অপরাধীদের ধরতে তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে। পাঞ্জাব বিধানসভার বিরোধীদলীয় নেতা প্রতাপ সিং বাজওয়া এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে বলেন, বর্তমান শাসনামলে পাঞ্জাবে আইনশৃঙ্খলার বাস্তব চিত্র এটিই।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...