বিজ্ঞাপন

হজ ভিসার তারিখ ঘোষণা, ৮ ফেব্রুয়ারি থেকে আবেদন শুরু

প্রাইম বার্তা অনলাইন
০৬ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৪২ এএম
হজ ভিসার তারিখ ঘোষণা, ৮ ফেব্রুয়ারি থেকে আবেদন শুরু

পবিত্র হজের আগমনী বার্তা নিয়ে সৌদি আরব সরকার আন্তর্জাতিক হজযাত্রীদের জন্য ভিসা ইস্যুর তারিখ নির্ধারণ করেছে। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ৮ ফেব্রুয়ারি থেকে বিশ্বের বিভিন্ন দেশের তীর্থযাত্রীদের ভিসা প্রদান শুরু হবে। চলতি মাসের ৫ তারিখে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। তীর্থযাত্রীদের সেবার মান নিশ্চিত ও সৌদি ভিশন ২০৩০ বাস্তবায়নের লক্ষ্যে হজের মূল আয়োজনের প্রায় চার মাস আগেই এই প্রক্রিয়া শুরু করা হচ্ছে।

সৌদি কর্তৃপক্ষ জানায়, এরই মধ্যে মক্কা-মদিনার পবিত্র স্থানগুলোতে হজযাত্রীদের জন্য সব ধরনের সেবা ও আবাসন চুক্তি চূড়ান্ত করা হয়েছে। ‘নুসুক’ প্ল্যাটফর্মের মাধ্যমে মক্কার আবাসন ব্যবস্থাপনা সম্পন্ন হয়েছে এবং প্রায় সাড়ে সাত লাখ যাত্রী নিবন্ধন করেছেন। এর মধ্যে ৩০ হাজার হজযাত্রী সরাসরি প্যাকেজ বুক করেছেন। আন্তর্জাতিক যাত্রীদের জন্য ৪৮৫টি ক্যাম্প এবং ৭৩টি হজ দপ্তরের প্রস্তুতিও শেষ পর্যায়ে রয়েছে।

বিজ্ঞাপন

এদিকে, ২০২৬ সালের হজে অংশগ্রহণের জন্য বাংলাদেশি নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষার কাজ চলমান রয়েছে। ধর্ম মন্ত্রণালয় নিশ্চিত করেছে, আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চের মধ্যে সরকারি হাসপাতাল থেকে ফিটনেস সনদ ও টিকা গ্রহণ করে ভিসার আবেদন সম্পন্ন করতে হবে। ফিটনেস সনদ ছাড়া এবার কাউকে হজে যেতে দেওয়া হবে না। আগামী ১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে এবং আকাশ পরিষ্কার থাকলে ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...