৮ ফেব্রুয়ারি থেকে শুরু হজ ভিসা, ফিটনেস সনদ বাধ্যতামূলক
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ৮ ফেব্রুয়ারি থেকে বিশ্বব্যাপী হজ ভিসা ইস্যু শুরু হবে। এদিকে, বাংলাদেশ থেকে হজে যাওয়া আগ্রহীদের জন্য স্বাস্থ্য পরীক্ষা এবং ফিটনেস সনদ গ্রহণের কাজ ইতিমধ্যেই জোরদার করা হয়েছে।
সৌদি কর্তৃপক্ষ জানায়, হজের মূল আনুষ্ঠানিকতার প্রায় চার মাস আগেই ভিসা প্রক্রিয়া শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ‘ভিশন ২০৩০’ বাস্তবায়নের অংশ হিসেবে এবার হজযাত্রীদের সেবার মান নিশ্চিতে আন্তর্জাতিক অতিথিদের জন্য পবিত্র স্থানগুলোতে সব ধরনের প্রস্তুতি ও চুক্তি সম্পন্ন করা হয়েছে। এরই মধ্যে প্রায় সাত লাখ ৫০ হাজার হজযাত্রী নিবন্ধন সম্পন্ন করেছেন।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি সরকারের নির্দেশনা মেনে সব হজযাত্রীকে অবশ্যই সরকারি হাসপাতাল থেকে ফিটনেস সনদ ও টিকা গ্রহণ করতে হবে। আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চের মধ্যে এই সনদ নিয়ে ভিসার আবেদন সম্পন্ন করতে হবে। চলতি বছর ফিটনেস সনদ ব্যতীত কাউকে হজে যেতে দেওয়া হবে না।
সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে এবারের পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে আগামী ২৬ মে। এছাড়া বাংলাদেশ থেকে হজ ফ্লাইট পরিচালনা শুরু হবে ১৮ এপ্রিল থেকে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
৮ ফেব্রুয়ারি থেকে শুরু হজ ভিসা, ফিটনেস সনদ বাধ্যতামূলক
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ৮ ফেব্রুয়ারি থেকে বিশ্বব্যাপী হজ ভিসা ইস্যু শুরু হবে। এদিকে, বাংলাদেশ থেকে হজে যাওয়া আগ্রহীদের জন্য স্বাস্থ্য পরীক্ষা এবং ফিটনেস সনদ গ্রহণের কাজ ইতিমধ্যেই জোরদার করা হয়েছে।
সৌদি কর্তৃপক্ষ জানায়, হজের মূল আনুষ্ঠানিকতার প্রায় চার মাস আগেই ভিসা প্রক্রিয়া শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ‘ভিশন ২০৩০’ বাস্তবায়নের অংশ হিসেবে এবার হজযাত্রীদের সেবার মান নিশ্চিতে আন্তর্জাতিক অতিথিদের জন্য পবিত্র স্থানগুলোতে সব ধরনের প্রস্তুতি ও চুক্তি সম্পন্ন করা হয়েছে। এরই মধ্যে প্রায় সাত লাখ ৫০ হাজার হজযাত্রী নিবন্ধন সম্পন্ন করেছেন।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি সরকারের নির্দেশনা মেনে সব হজযাত্রীকে অবশ্যই সরকারি হাসপাতাল থেকে ফিটনেস সনদ ও টিকা গ্রহণ করতে হবে। আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চের মধ্যে এই সনদ নিয়ে ভিসার আবেদন সম্পন্ন করতে হবে। চলতি বছর ফিটনেস সনদ ব্যতীত কাউকে হজে যেতে দেওয়া হবে না।
সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে এবারের পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে আগামী ২৬ মে। এছাড়া বাংলাদেশ থেকে হজ ফ্লাইট পরিচালনা শুরু হবে ১৮ এপ্রিল থেকে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…