বিজ্ঞাপন

৮ ফেব্রুয়ারি থেকে হজ ভিসা, বাংলাদেশিদের স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ

প্রাইম বার্তা অনলাইন
০৬ ফেব্রুয়ারি ২০২৬ ১০:২৭ এএম
৮ ফেব্রুয়ারি থেকে হজ ভিসা, বাংলাদেশিদের স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ

পবিত্র হজের মৌসুমকে সামনে রেখে আগামী ৮ ফেব্রুয়ারি থেকে বিশ্বের বিভিন্ন দেশের হজযাত্রীদের জন্য ভিসা ইস্যু শুরু করছে সৌদি আরব। সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, সেবার মান নিশ্চিত করতে এবং যাত্রীদের স্বাচ্ছন্দ্য বাড়াতে এবার হজের মূল আনুষ্ঠানিকতার প্রায় চার মাস আগেই এ কার্যক্রম শুরু করা হচ্ছে, যা দেশটির ‘ভিশন ২০৩০’-এর অংশ।

আন্তর্জাতিক হজযাত্রীদের সুবিধার্থে পবিত্র স্থানগুলোতে প্রয়োজনীয় সব সেবার চুক্তি ইতোমধ্যে চূড়ান্ত করেছে মন্ত্রণালয়। ‘নুসুক’ প্ল্যাটফর্মের মাধ্যমে মক্কার আবাসন ব্যবস্থা সম্পন্ন হয়েছে এবং বিদেশি যাত্রীদের জন্য ৪৮৫টি ক্যাম্প বরাদ্দ দেওয়া হয়েছে। এরইমধ্যে প্রায় সাত লাখ ৫০ হাজার হজযাত্রী নিবন্ধন সম্পন্ন করেছেন, যার মধ্যে ৩০ হাজার যাত্রী সরাসরি নিজ দেশ থেকে প্যাকেজ বুক করেছেন।

বিজ্ঞাপন

বাংলাদেশি হজযাত্রীদের জন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ফিটনেস সনদ ছাড়া এ বছর কাউকে হজে যেতে দেওয়া হবে না। সরকারি হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা ও টিকা নিয়ে ফিটনেস সনদ নিতে হবে এবং ২০ মার্চের মধ্যে ভিসার আবেদন করতে হবে। সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে হজ অনুষ্ঠিত হতে পারে এবং হজ ফ্লাইট শুরু হবে ১৮ এপ্রিল থেকে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...