সৌদিতে হজ ভিসার সূচি ঘোষণা, শুরু ৮ ফেব্রুয়ারি
আগামী ৮ ফেব্রুয়ারি থেকে বিশ্বজুড়ে হজযাত্রীদের জন্য ভিসা ইস্যু শুরু করতে যাচ্ছে সৌদি আরব। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। মূলত পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরুর প্রায় চার মাস আগেই তীর্থযাত্রীদের সুবিধা নিশ্চিত করতে এবং সেবার মান বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সৌদি আরবের ‘ভিশন ২০৩০’-এর আওতায় এবার হজযাত্রীদের সেবা আরও সহজ করা হচ্ছে। এরইমধ্যে ‘নুসুক’ প্ল্যাটফর্মের মাধ্যমে মক্কার আবাসন ও পবিত্র স্থানগুলোর সেবা চুক্তি চূড়ান্ত করা হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, এ পর্যন্ত প্রায় সাত লাখ ৫০ হাজার হজযাত্রী নিবন্ধন সম্পন্ন করেছেন। এর মধ্যে ৩০ হাজার যাত্রী ইতিমধ্যে সরাসরি হজ প্যাকেজ বুক করেছেন। আন্তর্জাতিক যাত্রীদের জন্য ৪৮৫টি ক্যাম্প ও ৭৩টি হজ দপ্তরের প্রস্তুতিও সম্পন্ন হয়েছে।

বাংলাদেশ থেকে হজে যাওয়ার জন্য নিবন্ধিতদের সরকারি হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা ও টিকা নিয়ে ফিটনেস সনদ নিতে হবে। সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চের মধ্যে ফিটনেস সনদসহ ভিসার আবেদন করতে হবে। ফিটনেস সনদ ছাড়া কোনো হজযাত্রীকে এবার হজে যেতে দেওয়া হবে না। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে হজ অনুষ্ঠিত হতে পারে এবং ফ্লাইট শুরু হবে ১৮ এপ্রিল থেকে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
সৌদিতে হজ ভিসার সূচি ঘোষণা, শুরু ৮ ফেব্রুয়ারি
আগামী ৮ ফেব্রুয়ারি থেকে বিশ্বজুড়ে হজযাত্রীদের জন্য ভিসা ইস্যু শুরু করতে যাচ্ছে সৌদি আরব। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। মূলত পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরুর প্রায় চার মাস আগেই তীর্থযাত্রীদের সুবিধা নিশ্চিত করতে এবং সেবার মান বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সৌদি আরবের ‘ভিশন ২০৩০’-এর আওতায় এবার হজযাত্রীদের সেবা আরও সহজ করা হচ্ছে। এরইমধ্যে ‘নুসুক’ প্ল্যাটফর্মের মাধ্যমে মক্কার আবাসন ও পবিত্র স্থানগুলোর সেবা চুক্তি চূড়ান্ত করা হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, এ পর্যন্ত প্রায় সাত লাখ ৫০ হাজার হজযাত্রী নিবন্ধন সম্পন্ন করেছেন। এর মধ্যে ৩০ হাজার যাত্রী ইতিমধ্যে সরাসরি হজ প্যাকেজ বুক করেছেন। আন্তর্জাতিক যাত্রীদের জন্য ৪৮৫টি ক্যাম্প ও ৭৩টি হজ দপ্তরের প্রস্তুতিও সম্পন্ন হয়েছে।

বাংলাদেশ থেকে হজে যাওয়ার জন্য নিবন্ধিতদের সরকারি হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা ও টিকা নিয়ে ফিটনেস সনদ নিতে হবে। সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চের মধ্যে ফিটনেস সনদসহ ভিসার আবেদন করতে হবে। ফিটনেস সনদ ছাড়া কোনো হজযাত্রীকে এবার হজে যেতে দেওয়া হবে না। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে হজ অনুষ্ঠিত হতে পারে এবং ফ্লাইট শুরু হবে ১৮ এপ্রিল থেকে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…