বিজ্ঞাপন

মেঘালয়ে অবৈধ খনিতে বিস্ফোরণ, নিহত ১৮ শ্রমিক

প্রাইম বার্তা অনলাইন
০৬ ফেব্রুয়ারি ২০২৬ ৯:৩৯ এএম
মেঘালয়ে অবৈধ খনিতে বিস্ফোরণ, নিহত ১৮ শ্রমিক

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ের একটি অবৈধ কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৮ জন শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজ্যের পূর্ব জৈন্তা পাহাড় জেলার ওই প্রত্যন্ত এলাকা থেকে পুলিশ এসব মরদেহ উদ্ধার করেছে।

স্থানীয় কর্মকর্তা মনীশ কুমার জানিয়েছেন, এই ঘটনায় আরও অন্তত আটজন আহত হয়েছেন। খনির ভেতরে আরও কতজন আটকা পড়েছেন তা এখনও স্পষ্ট না হলেও আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। বৃহস্পতিবার সূর্যাস্তের পর উদ্ধার অভিযান সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এবং শুক্রবার রাজ্য ও কেন্দ্রীয় বাহিনী যৌথভাবে অভিযান পুনরায় শুরু করবে।

বিজ্ঞাপন

জেলা পুলিশ সুপার বিকাশ কুমার ধারণা করছেন, ডিনামাইট বিস্ফোরণের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। তিনি জানান, বিস্ফোরণের ফলে সৃষ্ট আগুন বা বিষাক্ত গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে শ্রমিকদের মৃত্যু হয়েছে। ওই খনিটি একটি অবৈধ ‘র‍্যাট-হোল’ মাইন, যেখানে কোনো নিরাপত্তামালা ছাড়াই ঝুঁকিপূর্ণ পরিবেশে কয়লা উত্তোলন করা হচ্ছিল।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...