বিজ্ঞাপন

আবুধাবির মধ্যস্থতায় রাশিয়া-ইউক্রেনের বিশাল বন্দি বিনিময়

প্রাইম বার্তা অনলাইন
০৬ ফেব্রুয়ারি ২০২৬ ৯:২৮ এএম
আবুধাবির মধ্যস্থতায় রাশিয়া-ইউক্রেনের বিশাল বন্দি বিনিময়

প্রায় তিন মাসের ব্যবধানে আবারও বন্দি বিনিময় অভিযান সম্পন্ন করেছে রাশিয়া এবং ইউক্রেন। সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশের প্রতিনিধিদের দীর্ঘ আলোচনার পর বৃহস্পতিবার এই বিনিময় প্রক্রিয়া সম্পন্ন হয়। এর ফলে উভয় দেশের ১৫৭ জন করে মোট ৩১৪ জন সামরিক ও বেসামরিক বন্দি তাদের নিজ নিজ দেশে ফিরে যেতে সক্ষম হয়েছেন।

যুদ্ধক্ষেত্রের ভয়াবহতার মধ্যেও প্রযুক্তির ব্যবহার নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভ জানিয়েছেন, ইউক্রেনের অভ্যন্তরে ড্রোন হামলা পরিচালনার জন্য রাশিয়া যেসব স্টারলিংক টার্মিনাল ব্যবহার করছিল, তাদের নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। অপরদিকে রাশিয়া ইউক্রেনের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার ওপর ব্যাপক হামলা জোরদার করেছে, যা দীর্ঘস্থায়ী সংঘাতের ইঙ্গিত দিচ্ছে।

বিজ্ঞাপন

এই বন্দি বিনিময়ের মধ্যেই যুদ্ধে ইউক্রেনের ভয়াবহ ক্ষয়ক্ষতির বিস্তারিত জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ফরাসি সম্প্রচার মাধ্যম ফ্রান্স-২ কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, যুদ্ধ শুরুর পর থেকে মোট ৫৫ হাজার ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন। এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে তিনি এই সংখ্যা ৪৩ হাজার বলে উল্লেখ করেছিলেন। এছাড়াও বিপুলসংখ্যক সেনাকে নিখোঁজ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...