কানাডায় সপ্তাহে দুই ভারতীয় খুন, বাড়ছে নিরাপত্তার শঙ্কা

প্রাইম বার্তা অনলাইন
২৯ ডিসেম্বর ২০২৫ ১২:২২ পিএম
কানাডায় সপ্তাহে দুই ভারতীয় খুন, বাড়ছে নিরাপত্তার শঙ্কা

কানাডার মাটিতে মাত্র এক সপ্তাহের ব্যবধানে দুই ভারতীয় নাগরিকের নৃশংস হত্যাকাণ্ডে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে সেখানকার ভারতীয় সম্প্রদায়ের মধ্যে। ৩০ বছর বয়সী হিমাংশি খুরানা এবং ২০ বছর বয়সী ছাত্র শিবাঙ্ক অবস্থির মৃত্যু নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্নের জন্ম দিয়েছে। বিশেষজ্ঞদের অভিমত, ভারতে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় কানাডায় ভারত-বিরোধী মনোভাব বাড়ার প্রভাব এই হত্যাকাণ্ডের পেছনে কাজ করতে পারে।

গত ২৩ ডিসেম্বর টরন্টো বিশ্ববিদ্যালয়ের কাছে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে প্রাণ হারায় ছাত্র শিবাঙ্ক অবস্থি। তার আগে নিখোঁজ হয়েছিলেন হিমাংশি খুরানা, পরে একটি ফ্ল্যাট থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় পুলিশ হিমাংশির লিভ-ইন পার্টনার আবদুল গফুরকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করে তার খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে।

স্থানীয় প্রশাসন ও পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কানাডার প্রখ্যাত সাংবাদিক ড্যানিয়েল বোর্ডম্যান। তিনি অভিযোগ করেন, টরন্টো পুলিশের গড়িমসি ও অযোগ্যতার কারণেই অপরাধীরা ধরা ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। তার মতে, অনলাইনে সামান্য মন্তব্যের জন্য ৫০ বছরের জেল হতে পারে, কিন্তু খুনের মতো গুরুতর অপরাধে পুলিশের তদন্ত থাকে অন্ধকারে। তিনি আশঙ্কা করেছেন, আইনের শিথিলতায় অপরাধীরা মাত্র তিন বছরের সাজায় ছাড়া পেয়ে আবারও অপরাধ করার সাহস পাচ্ছে।

এই দুই ভারতীয় নাগরিকের হত্যাকাণ্ডে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা জানিয়েছে, এই বিষয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে তৎপরতা চালানো হচ্ছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...