সুদানের হাসপাতালে বর্বর বোমা হামলা, প্রাণ গেল ২২ জনের
উত্তর আফ্রিকার দেশ সুদানে চলমান সংঘাতের মধ্যে আরও একটি মর্মান্তিক ঘটনা ঘটল। দক্ষিণ কোরদোফান প্রদেশের আল-কুয়েইক সামরিক হাসপাতালে বিমান হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছেন। স্থানীয় এক চিকিৎসক সংগঠনের অভিযোগ, আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এই হামলা চালিয়েছে। নিহতদের মধ্যে হাসপাতালের চিকিৎসা পরিচালকসহ চারজন স্বাস্থ্যকর্মী রয়েছেন। এছাড়া এই ঘটনায় আরও আটজন আহত হয়েছেন বলে জানা গেছে।
সুদান ডক্টরস নেটওয়ার্ক এক বিবৃতিতে জানিয়েছে, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর এই হামলা সুস্পষ্ট যুদ্ধাপরাধ। আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী চিকিৎসা কেন্দ্র ও কর্মীদের নিরাপদ থাকার কথা থাকলেও সংঘাতরত অঞ্চলে বারবার তা লঙ্ঘিত হচ্ছে। সংগঠনটি জানায়, দক্ষিণ কোরদোফান জুড়ে এমন ধারাবাহিক হামলার কারণে একাধিক হাসপাতাল বন্ধ হয়ে গেছে, যা সাধারণ মানুষের মানবিক সংকটকে আরও গভীর করেছে।

এই ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে সুদান ডক্টরস নেটওয়ার্ক। তারা আরএসএফকে এই হামলার জন্য সম্পূর্ণ দায়ী করে জাতিসংঘ ও আন্তর্জাতিক মহলের কাছে চিকিৎসা সেবায় হামলা বন্ধে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। তবে এখন পর্যন্ত আরএসএফের পক্ষ থেকে এই অভিযোগের বিষয়ে কোনো সরাসরি মন্তব্য পাওয়া যায়নি।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
সুদানের হাসপাতালে বর্বর বোমা হামলা, প্রাণ গেল ২২ জনের
উত্তর আফ্রিকার দেশ সুদানে চলমান সংঘাতের মধ্যে আরও একটি মর্মান্তিক ঘটনা ঘটল। দক্ষিণ কোরদোফান প্রদেশের আল-কুয়েইক সামরিক হাসপাতালে বিমান হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছেন। স্থানীয় এক চিকিৎসক সংগঠনের অভিযোগ, আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এই হামলা চালিয়েছে। নিহতদের মধ্যে হাসপাতালের চিকিৎসা পরিচালকসহ চারজন স্বাস্থ্যকর্মী রয়েছেন। এছাড়া এই ঘটনায় আরও আটজন আহত হয়েছেন বলে জানা গেছে।
সুদান ডক্টরস নেটওয়ার্ক এক বিবৃতিতে জানিয়েছে, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর এই হামলা সুস্পষ্ট যুদ্ধাপরাধ। আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী চিকিৎসা কেন্দ্র ও কর্মীদের নিরাপদ থাকার কথা থাকলেও সংঘাতরত অঞ্চলে বারবার তা লঙ্ঘিত হচ্ছে। সংগঠনটি জানায়, দক্ষিণ কোরদোফান জুড়ে এমন ধারাবাহিক হামলার কারণে একাধিক হাসপাতাল বন্ধ হয়ে গেছে, যা সাধারণ মানুষের মানবিক সংকটকে আরও গভীর করেছে।

এই ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে সুদান ডক্টরস নেটওয়ার্ক। তারা আরএসএফকে এই হামলার জন্য সম্পূর্ণ দায়ী করে জাতিসংঘ ও আন্তর্জাতিক মহলের কাছে চিকিৎসা সেবায় হামলা বন্ধে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। তবে এখন পর্যন্ত আরএসএফের পক্ষ থেকে এই অভিযোগের বিষয়ে কোনো সরাসরি মন্তব্য পাওয়া যায়নি।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…