ইন্দোনেশিয়ার বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ড, দগ্ধ হয়ে মৃত্যু ১৬ জনের
ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের মানাদো শহরে একটি বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৬ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। এছাড়া গুরুতর দগ্ধ অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আরও তিনজন।
মানাদো পুলিশের কর্মকর্তা আলমসিয়াহ পি. হাসিবুয়ান জানিয়েছেন, গত রোববার গভীর রাতে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। দমকল বাহিনীর চেষ্টায় সোমবার ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ভয়াবহতার ভিডিও চিত্রে দেখা গেছে, লেলিহান শিখা গ্রাস করছিল পুরো ভবন, আর বাঁচার জন্য আকুতি জানাচ্ছিলেন সেখানকার বাসিন্দারা।

মানাদো ফায়ার সার্ভিস বিভাগের প্রধান জিমি রতিনসুলু মন্তব্য করেছেন, বৃদ্ধাশ্রমটির বাসিন্দাদের বেশিরভাগই বয়সের ভারে ন্যুব্জ এবং শারীরিকভাবে দুর্বল। আগুন লাগার সঙ্গে সঙ্গে তারা দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে পারেননি, ফলে ভবনের ভেতরেই আটকা পড়ে এই বড় প্রাণহানির ঘটনা ঘটে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
ইন্দোনেশিয়ার বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ড, দগ্ধ হয়ে মৃত্যু ১৬ জনের
ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের মানাদো শহরে একটি বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৬ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। এছাড়া গুরুতর দগ্ধ অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আরও তিনজন।
মানাদো পুলিশের কর্মকর্তা আলমসিয়াহ পি. হাসিবুয়ান জানিয়েছেন, গত রোববার গভীর রাতে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। দমকল বাহিনীর চেষ্টায় সোমবার ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ভয়াবহতার ভিডিও চিত্রে দেখা গেছে, লেলিহান শিখা গ্রাস করছিল পুরো ভবন, আর বাঁচার জন্য আকুতি জানাচ্ছিলেন সেখানকার বাসিন্দারা।

মানাদো ফায়ার সার্ভিস বিভাগের প্রধান জিমি রতিনসুলু মন্তব্য করেছেন, বৃদ্ধাশ্রমটির বাসিন্দাদের বেশিরভাগই বয়সের ভারে ন্যুব্জ এবং শারীরিকভাবে দুর্বল। আগুন লাগার সঙ্গে সঙ্গে তারা দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে পারেননি, ফলে ভবনের ভেতরেই আটকা পড়ে এই বড় প্রাণহানির ঘটনা ঘটে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…