গাদ্দাফিপুত্র সাইফের লাশ দাফন সম্পন্ন, ভাই খামিসের পাশে শায়িৎ

প্রাইম বার্তা অনলাইন
০৬ ফেব্রুয়ারি ২০২৬ ১২:২৫ এএম
গাদ্দাফিপুত্র সাইফের লাশ দাফন সম্পন্ন, ভাই খামিসের পাশে শায়িৎ

লিবিয়ার সাবেক একনায়ক মুয়াম্মার গাদ্দাফির জ্যেষ্ঠ পুত্র সাইফ-আল গাদ্দাফির দাফন সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার রাজধানী ত্রিপোলির ১৩৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে চার বন্দুকধারীর হামলায় নিহত হন ৫৩ বছর বয়সী সাইফ। তিন দিনব্যাপী দাফন নিয়ে নানা জটিলতার অবসান ঘটিয়ে শুক্রবার তাকে বানি ওয়ালিদে তার ভাই খামিসের কবরের পাশে দাফন করা হয়।

প্রাথমিকভাবে সাইফের লাশ সির্তে দাফন করার কথা থাকলেও স্থানীয় প্রশাসনের বাধার মুখে তা সম্ভব হয়নি। সাইফের মিডিয়া টিমের প্রধান আকিলা দেলহাম জানান, সির্তে তার সমর্থকদের ওপর নানা শর্ত চাপিয়ে দেওয়া হয়। সেখানে শোক প্রকাশ, ছবি প্রদর্শন বা কোনো স্লোগান দেওয়ার ওপরও নিষেধাজ্ঞা ছিল, যা পরিবারের সদস্যদের জন্য মেনে নেওয়া অসম্ভব ছিল।

প্রায় এক যুগ আগে বাবার মৃত্যুর পর থেকেই আড়ালে ছিলেন গাদ্দাফির উত্তরসূরিরা। সাইফের এই মৃত্যু এবং পরবর্তী দাফন প্রক্রিয়া আবারও লিবিয়ার রাজনীতিতে নতুন করে আলোচনার ঝড় তুলেছে। অবশেষে বানি ওয়ালিদে পারিবারিক কবরস্থানেই তাকে শেষ শায়িৎ করা হলো।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...