কন্যাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার বাবা, ১৭ জনের ডিএনএ পরীক্ষায় প্রমাণ

প্রাইম বার্তা অনলাইন
০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৪২ পিএম
কন্যাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার বাবা, ১৭ জনের ডিএনএ পরীক্ষায় প্রমাণ

মহারাষ্ট্রের মুম্বাইয়ে নিজের শ্রবণ ও বাক্প্রতিবন্ধী কন্যাকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। কাফে প্যারেড এলাকার এই ঘটনায় অভিযুক্ত বাবার বিরুদ্ধে আনা অভিযোগ নিয়ে তদন্ত শুরু করে প্রশাসন। প্রায় ১৭ জন সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার মাধ্যমে পুলিশ নিশ্চিত হয় যে, ওই তরুণীর গর্ভে থাকা ভ্রূণটির জৈবিক পিতা আর কেউ নন, তিনি হলেন তারই বাবা। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ের কাফে প্যারেড এলাকায়।

গত বছরের সেপ্টেম্বর মাসে ওই ২০ বছর বয়সী তরুণী তার দাদিকে ইশারায় পেটের সমস্যার কথা জানান। পরিবারের সদস্যরা তাকে কামা অ্যান্ড আলব্লেস হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকরা দেখতে পান তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানালে তদন্ত শুরু হয়। ভুক্তভোগী কথা বলতে ও শুনতে না পারায় প্রাথমিকভাবে অপরাধীর পরিচয় পাওয়া যায়নি। তবে কাউন্সেলিংয়ের পর তরুণী অভিযোগ দাখিল করতে রাজি হন।

তরুণীর দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ প্রথমে একজন প্রাপ্তবয়স্ক ও এক কিশোরকে আটক করে। এরপর বাবাসহ মোট ১৭ জনের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। চলতি বছরের ২৭ জানুয়ারি আসা প্রতিবেদনে স্পষ্টভাবে বাবার সম্পৃক্ততার প্রমাণ মেলে। পুলিশ জানিয়েছে, গত বছরের ২১ সেপ্টেম্বরের আগে মার্চ থেকে শুরু করে একাধিকবার এই ঘটনা ঘটেছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...