তুরস্কের ‘কান’ যুদ্ধবিমানে সৌদির আগ্রহ, অর্থায়নের সম্ভাবনা

প্রাইম বার্তা অনলাইন
০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৩৯ পিএম
তুরস্কের ‘কান’ যুদ্ধবিমানে সৌদির আগ্রহ, অর্থায়নের সম্ভাবনা

মিসর সফর শেষে দেশে ফেরার পথে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান জানিয়েছেন, সৌদি আরব তাদের দেশে তৈরি পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ‘কান’-এর প্রযুক্তি এবং প্রতিরক্ষা শিল্পের ভূয়সী প্রশংসা করেছে। তিনি জানান, শুধু আগ্রহ নয়, এই প্রকল্পে অর্থায়ন করতেও সম্মত হয়েছে রিয়াদ। শিগগিরই এ নিয়ে যৌথ বিনিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) কায়রো থেকে বিমানে করে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এরদোগান বলেন, সৌদির সঙ্গে তুরস্কের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে এবং প্রতিরক্ষা খাতে তাদের সহযোগিতা আরও জোরদার করা হবে। তিনি উল্লেখ করেন, স্টিলথ ফাইটার জেট ‘কান’ বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে এবং এই প্রযুক্তির অংশীদার হতে চায় সৌদি আরব। তুরস্ক তাদের বন্ধু ও মিত্র দেশগুলোর প্রতিরক্ষা চাহিদা পূরণে সচেষ্ট বলেও জানান তিনি।

এছাড়া দুই দেশের মধ্যে জ্বালানি খাতেও বড় ধরনের চুক্তি হয়েছে। সৌদি কোম্পানিগুলো তুরস্কের সিভাস ও কারামান প্রদেশে সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য প্রায় ২ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের তৈরি ‘কান’ যুদ্ধবিমানটির ২০২৮ সালে ধারাবাহিক উৎপাদন শুরু হবে বলে আশা করা হচ্ছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...