খামেনিকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের, শুক্রবার ওমানে দুই পক্ষের বৈঠক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উদ্দেশ্যে সরাসরি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি বলেছেন, খামেনির বুঝেশুনে কথা বলা উচিত এবং তাকে এখনই চুপ থাকতে হবে। দুই দেশের মধ্যে চলমান কূটনৈতিক উত্তেজনার মধ্যেই এই কড়া বার্তা দিলেন ট্রাম্প।
গত জানুয়ারি মাসে ইরানের সরকার বিরোধী বিক্ষোভে হত্যাকাণ্ডের অভিযোগ তুলে যুক্তরাষ্ট্র দেশটিতে হামলার হুমকি দিয়েছিল। এরই প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবহর ও যুদ্ধবিমান মোতায়েন করা হয়। তবে তুরস্কের মধ্যস্থতায় পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছে এবং আগামী শুক্রবার ওমানের রাজধানী মাস্কাটে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

ট্রাম্প সাক্ষাৎকারে জোর দিয়ে বলেছেন, ইরানকে তাদের পরমাণু কর্মসূচি পরিত্যাগ করতেই হবে কারণ এ অঞ্চলের নিরাপত্তার স্বার্থে এটি অপরিহার্য। আমেরিকা পরমাণুর পাশাপাশি ব্যালিস্টিক মিসাইল ও মিলিশিয়া নেটওয়ার্ক নিয়েও কথা বলতে চাইলেও তেহরান শুধুমাত্র পরমাণু চুক্তির বিষয়েই আলোচনায় বসতে রাজি হয়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
খামেনিকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের, শুক্রবার ওমানে দুই পক্ষের বৈঠক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উদ্দেশ্যে সরাসরি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি বলেছেন, খামেনির বুঝেশুনে কথা বলা উচিত এবং তাকে এখনই চুপ থাকতে হবে। দুই দেশের মধ্যে চলমান কূটনৈতিক উত্তেজনার মধ্যেই এই কড়া বার্তা দিলেন ট্রাম্প।
গত জানুয়ারি মাসে ইরানের সরকার বিরোধী বিক্ষোভে হত্যাকাণ্ডের অভিযোগ তুলে যুক্তরাষ্ট্র দেশটিতে হামলার হুমকি দিয়েছিল। এরই প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবহর ও যুদ্ধবিমান মোতায়েন করা হয়। তবে তুরস্কের মধ্যস্থতায় পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছে এবং আগামী শুক্রবার ওমানের রাজধানী মাস্কাটে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

ট্রাম্প সাক্ষাৎকারে জোর দিয়ে বলেছেন, ইরানকে তাদের পরমাণু কর্মসূচি পরিত্যাগ করতেই হবে কারণ এ অঞ্চলের নিরাপত্তার স্বার্থে এটি অপরিহার্য। আমেরিকা পরমাণুর পাশাপাশি ব্যালিস্টিক মিসাইল ও মিলিশিয়া নেটওয়ার্ক নিয়েও কথা বলতে চাইলেও তেহরান শুধুমাত্র পরমাণু চুক্তির বিষয়েই আলোচনায় বসতে রাজি হয়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…