চাঁদের পথে বিঘ্ন, প্রযুক্তিগত ত্রুটিতে নাসার ঐতিহাসিক মিশন স্থগিত

প্রাইম বার্তা অনলাইন
০৫ ফেব্রুয়ারি ২০২৬ ৯:০৮ পিএম
চাঁদের পথে বিঘ্ন, প্রযুক্তিগত ত্রুটিতে নাসার ঐতিহাসিক মিশন স্থগিত

মহাকাশ জয়ের ঐতিহাসিক পদক্ষেপে ভাটা পড়ল। প্রযুক্তিগত জটিলতার কারণে চাঁদের দিকে যাত্রা করা নাসার ‘আর্টেমিস টু’ মিশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে আগামী সপ্তাহে এই মহাকাশযান উৎক্ষেপণের সব প্রস্তুতি সম্পন্ন হলেও শেষ মুহূর্তে ত্রুটির কারণে তা পিছিয়ে দিতে বাধ্য হয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থাটি।

মহাকাশযানের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে ওয়েট ড্রেস রিহার্সাল বা মহড়ার সময় স্পেস লঞ্চ সিস্টেম (এসএলএস) রকেটে হাইড্রোজেন লিক এবং ক্রু ক্যাপসুল ‘ওরিয়ন’-এর একটি ভাল্ভে ত্রুটি ধরা পড়ে। এই অভিযানের মাধ্যমে ৫০ বছরের ব্যবধানে মানুষকে পৃথিবীর নিম্ন কক্ষপথের বাইরে পাঠানোর কথা ছিল, যেখানে প্রথমবারের মতো নভোচারী হিসেবে ক্রিস্টিনা কোচ ও ভিক্টর গ্লোভার চাঁদের কক্ষপথে ভ্রমণ করার কথা ছিলেন।

নাসার প্রকৌশলীরা বর্তমানে পরীক্ষার সব তথ্য-উপাত্ত খতিয়ে দেখছেন। জটিলতা সমাধানের পর আগামী মার্চ মাসে নতুন করে উৎক্ষেপণের সম্ভাবনা রয়েছে। আর্টেমিস টু মিশন সফল হলে তা চাঁদের দক্ষিণ মেরুতে মানুষ পাঠানোর পরবর্তী ‘আর্টেমিস থ্রি’ মিশনের পথ সুগম করবে, যা ১৯৭২ সালের অ্যাপোলো ১৭-এর পর চাঁদে মানুষের পদার্পণের নতুন ইতিহাস রচনা করবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...