বিজ্ঞাপন

পারস্য উপসাগরে ইরানের হানা, আটক দুই বিদেশি তেল ট্যাঙ্কার

প্রাইম বার্তা অনলাইন
০৫ ফেব্রুয়ারি ২০২৬ ৮:৫৪ পিএম
পারস্য উপসাগরে ইরানের হানা, আটক দুই বিদেশি তেল ট্যাঙ্কার

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী পারস্য উপসাগরে অবৈধ জ্বালানি পাচারের অভিযোগে দুটি বিদেশি তেলবাহী জাহাজ আটক করেছে। এই অভিযানে জাহাজ দুটিতে থাকা বিদেশি নাবিকদেরও আটক করা হয়েছে বলে জানা গেছে।

আটক হওয়া জাহাজ দুটির পতাকা ও নাবিকদের জাতীয়তা সম্পর্কে এখনও সুনির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি। তবে জ্বালানি চোরাচালানের অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করেছে তেহরান।

বিজ্ঞাপন

এদিকে, এই ঘটনার পর উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করতে ওই অঞ্চলে একটি যুদ্ধজাহাজ পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতিতেও প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...