চিকিৎসকসহ হাজার হাজার স্বেচ্ছাসেবী নিয়ে গাজায় যাবে নতুন ফ্লোটিলা

প্রাইম বার্তা অনলাইন
০৫ ফেব্রুয়ারি ২০২৬ ৮:৪৭ পিএম
চিকিৎসকসহ হাজার হাজার স্বেচ্ছাসেবী নিয়ে গাজায় যাবে নতুন ফ্লোটিলা

দখলদার ইসরায়েলি আগ্রাসনের মাঝে গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে আগামী ২৯ মার্চ ‘গ্লোবাল সুমুদ’ নামে একটি আন্তর্জাতিক ফ্লোটিলা যাত্রা করতে যাচ্ছে। স্পেনের বার্সেলোনা থেকে এই জাহাজের মহড়া শুরু হবে, যার সাথে ভূমধ্যসাগরের বিভিন্ন বন্দর থেকে আরও অনেকে যোগ দেবেন।

গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ থেকে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য জানানো হয়। ফ্লোটিলার সক্রিয় সদস্য সুমেইরা আকদেনিজ ওর্ডু জানান, এবারের মিশনে এক হাজারেরও বেশি চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী অংশগ্রহণ করবেন। এছাড়াও ইকো-নির্মাণকর্মী এবং যুদ্ধাপরাধ তদন্তকারীরাও এই যাত্রায় থাকবেন, যা এটিকে পূর্বের মিশনগুলো থেকে আলাদা করেছে। তবে শুধু সামুদ্রিক পথই নয়, স্থলপথেও একটি বিশাল কনভয় পাঠানোর পরিকল্পনা করছে সংশ্লিষ্টরা।

এই মানবিক কনভয়ে প্রচুর খাদ্য ও ওষুধপত্র থাকবে এবং বিভিন্ন দেশের প্রকৌশলী ও পেশাজীবীরা এতে অংশ নেবেন। সুমেইরা আকদেনিজ ওর্ডু বলেন, এই উদ্যোগটি মূলত ট্রাম্প পরিকল্পনার একটি বিকল্প, যাতে ফিলিস্তিনিরা তাদের দেশের পুনর্গঠন নিজেরাই করতে পারে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...