গাজার পাশে ‘গ্লোবাল সুমুদ’: হাজার চিকিৎসক নিয়ে বার্সেলোনা থেকে যাত্রা

প্রাইম বার্তা অনলাইন
০৫ ফেব্রুয়ারি ২০২৬ ৮:৩৮ পিএম
গাজার পাশে ‘গ্লোবাল সুমুদ’: হাজার চিকিৎসক নিয়ে বার্সেলোনা থেকে যাত্রা

দখলদার ইসরায়েলি আগ্রাসনের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত গাজায় ত্রাণ ও চিকিৎসা সেবা পৌঁছাতে ‘গ্লোবাল সুমুদ’ নামের একটি আন্তর্জাতিক জাহাজ বহর আবারও যাত্রা শুরু করতে যাচ্ছে। আগামী ২৯ মার্চ স্পেনের বার্সেলোনা থেকে এই মানবিক মিশনের যাত্রা শুরু হবে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, এবার এই কর্মসূচিতে বিশ্বের বিভিন্ন দেশের চিকিৎসক ও স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণ আগের চেয়ে অনেক বেশি হবে।

বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ থেকে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য জানানো হয়। ফ্লোটিলার অন্যতম সংগঠক সুমেইরা আকদেনিজ ওর্ডু জানান, বার্সেলোনা থেকে যাত্রার পর তিউনিসিয়া ও ইতালির বিভিন্ন বন্দরে অন্যান্য সদস্যরা তাদের সাথে যোগ দেবেন। তিনি জানান, এবারের মিশনে হাজার হাজার অংশগ্রহণকারী থাকবেন, যাদের মধ্যে এক হাজারেরও বেশি চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী রয়েছেন। এছাড়া যুদ্ধাপরাধ তদন্তকারী এবং ইকো-নির্মাণকর্মীরাও এই বহরে অংশ নেবেন।

সুমেইরা আকদেনিজ ওর্ডু এই উদ্যোগকে ‘ট্রাম্প পরিকল্পনার বিকল্প’ বলে অভিহিত করেছেন। তার মতে, এর মাধ্যমে ফিলিস্তিনিরা নিজেদের দেশ পুনর্গঠনের কাজে নিজেরাই নেতৃত্ব দিতে পারবে। এদিকে, সমুদ্রপথের পাশাপাশি একটি বৃহৎ স্থল কনভয়ও গঠন করা হচ্ছে বলে জানা গেছে। এতে খাদ্য, ওষুধ ও জরুরি সামগ্রীর পাশাপাশি প্রচুর সংখ্যক ডাক্তার ও প্রকৌশলী অংশ নেবেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...