সংখ্যালঘু ইস্যুতে ভারতকে কড়া জবাব, বিভ্রান্তি ছড়ানো বন্ধের দাবি

প্রাইম বার্তা অনলাইন
২৯ ডিসেম্বর ২০২৫ ১১:১৬ এএম
সংখ্যালঘু ইস্যুতে ভারতকে কড়া জবাব, বিভ্রান্তি ছড়ানো বন্ধের দাবি

বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের অবস্থান নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের সাম্প্রতিক মন্তব্যকে ‘উদ্দেশ্যপ্রণোদিত ও বাস্তববিরোধী’ আখ্যা দিয়ে এর তীব্র প্রতিবাদ ও প্রত্যাখ্যান জানিয়েছে ঢাকা। রোববার (২৮ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসএম মাহবুবুল আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়, দেশের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে কালিমালিপ্ত করে এমন অতিরঞ্জিত ও বিভ্রান্তিকর বক্তব্য বাংলাদেশ মেনে নেবে না।

বিবৃতিতে বলা হয়, ভারত যে ব্যক্তির উদাহরণ দিয়েছে তিনি আসলে একজন তালিকাভুক্ত অপরাধী, যার মৃত্যু চাঁদাবাজির সময় তার এক মুসলিম সহযোগীর সাথে হয়েছে এবং ওই সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। একটি সাধারণ অপরাধমূলক ঘটনাকে সংখ্যালঘুদের ওপর নিয়ন্ত্রণহীন আক্রমণ হিসেবে প্রচার করে ভারতের সাধারণ মানুষের মনে বাংলাদেশের প্রতি বিরূপ ধারণা তৈরির অপচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করা হয়।

দুই প্রতিবেশী দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং পারস্পরিক বিশ্বাসের পরিবেশ অটুট রাখতে ভারতের বিভিন্ন মহলকে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেওয়া থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। ঢাকা স্পষ্ট করে দিয়েছে, বিচ্ছিন্ন কিছু ঘটনাকে পুঁজি করে যেন দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি ঘটানো হয়, সেদিকে লক্ষ্য রাখা প্রয়োজন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...