বিজ্ঞাপন

তাইওয়ান ইস্যুতে ট্রাম্পকে হুঁশিয়ার শি’র, বিনিময়ে বড় বাণিজ্য প্রস্তাব

প্রাইম বার্তা অনলাইন
০৫ ফেব্রুয়ারি ২০২৬ ৭:৫০ পিএম
তাইওয়ান ইস্যুতে ট্রাম্পকে হুঁশিয়ার শি’র, বিনিময়ে বড় বাণিজ্য প্রস্তাব

আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে এক টেলিফোনালাপে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, তাইওয়ান চীনের ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ এবং এ বিষয়ে কোনো আপস নেই। বুধবার (৪ ফেব্রুয়ারি) দীর্ঘ এই কথোপকথনে শি জিনপিং ওয়াশিংটনকে সতর্ক করে বলেছেন, তাইওয়ানে অস্ত্র সরবরাহ বন্ধ করতে হবে এবং বেইজিংয়ের সার্বভৌমত্ব রক্ষায় যুক্তরাষ্ট্রকে সর্তক পদক্ষেপ গ্রহণ করতে হবে। একই সাথে তিনি দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে পার্থক্য নিরসনে আগ্রহ প্রকাশ করেছেন।

বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চীন বড়সড় এক পদক্ষেপ নিতে যাচ্ছে বলে খবর পাওয়া গেছে। বর্তমানে ১২ লক্ষ টন সয়াবিন আমদানির পরিবর্তে বেইজিং এবার ২০ মিলিয়ন টন মার্কিন সয়াবিন কেনার পরিকল্পনা করছে। ট্রাম্প সামাজিক মাধ্যমে এই কথোপকথনকে ‘চমৎকার ও দীর্ঘ’ বলে বর্ণনা করেছেন এবং আসন্ন এপ্রিল মাসে চীন সফরের জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলে জানিয়েছেন। এছাড়াও দুই নেতা ইউক্রেন যুদ্ধ, ইরান সংকট এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তেল ও গ্যাস কেনার বিষয়ও আলোচনা করেছেন।

বিজ্ঞাপন

এদিকে, গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্র তাইওয়ানের জন্য ১১ বিলিয়ন ডলারের একটি বিশাল অস্ত্র প্যাকেজ অনুমোদন করেছে, যা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে অন্যতম বড়। এই প্রেক্ষাপটে দুই রাষ্ট্রপ্রধানের ফোনালাপ বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা। পশ্চিমা নেতাদের সাথে বেইজিংয়ের কূটনৈতিক তৎপরতা বাড়ার মধ্যেই এই ফোনালাপ অনুষ্ঠিত হলো।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...