সৌদি-তুরস্ক প্রতিরক্ষা চুক্তি, যুদ্ধবিমান নিয়ে বড় সম্ভাবনা
প্রতিরক্ষা খাতে এক নতুন অধ্যায় সূচিত হতে যাচ্ছে সৌদি আরব ও তুরস্কের মধ্যে। দুই দেশ তাদের নিজ নিজ প্রতিরক্ষা শিল্পের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার সম্মতিতে পৌঁছেছে। এ সম্পর্কে তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তায়েপ এরদোয়ান জানিয়েছেন, দুই দেশের মধ্যে একটি বড় ধরনের প্রতিরক্ষা শিল্প সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) মিশর সফর শেষে দেশে ফেরার পথে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
তুরস্কের উদ্ভাবিত স্টিলথ যুদ্ধবিমান ‘কান’ নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক সাড়া পড়েছে বলে জানিয়েছেন এরদোয়ান। মিশর সফরের সময় এই যুদ্ধবিমানটি প্রচুর প্রশংসা অর্জন করেছে। তিনি বলেন, ‘কান নিয়ে আমরা অনেক ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছি।’ এই যুদ্ধবিমান উৎপাদনে সৌদি আরবের সাথে তুরস্কের একটি যৌথ বিনিয়োগ রয়েছে এবং প্রয়োজনে যেকোনো সময় এই অংশীদারিত্ব বাস্তবায়ন করা সম্ভব হবে বলেও জানান তুরস্কের প্রেসিডেন্ট।

আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়াবলি নিয়েও কথা বলেছেন এরদোয়ান। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা কমানোর জন্য তিনি দুই পক্ষকে আলোচনার টেবিলে আসার আহ্বান জানিয়েছেন। একই সাথে গাজা সংকট সমাধানে তুরস্ক সক্রিয়ভাবে কাজ করবে বলে জানিয়েছেন তিনি। গাজায় শান্তি পুনঃপ্রতিষ্ঠা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে দেশটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তুরস্কের রাষ্ট্রপতি।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
সৌদি-তুরস্ক প্রতিরক্ষা চুক্তি, যুদ্ধবিমান নিয়ে বড় সম্ভাবনা
প্রতিরক্ষা খাতে এক নতুন অধ্যায় সূচিত হতে যাচ্ছে সৌদি আরব ও তুরস্কের মধ্যে। দুই দেশ তাদের নিজ নিজ প্রতিরক্ষা শিল্পের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার সম্মতিতে পৌঁছেছে। এ সম্পর্কে তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তায়েপ এরদোয়ান জানিয়েছেন, দুই দেশের মধ্যে একটি বড় ধরনের প্রতিরক্ষা শিল্প সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) মিশর সফর শেষে দেশে ফেরার পথে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
তুরস্কের উদ্ভাবিত স্টিলথ যুদ্ধবিমান ‘কান’ নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক সাড়া পড়েছে বলে জানিয়েছেন এরদোয়ান। মিশর সফরের সময় এই যুদ্ধবিমানটি প্রচুর প্রশংসা অর্জন করেছে। তিনি বলেন, ‘কান নিয়ে আমরা অনেক ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছি।’ এই যুদ্ধবিমান উৎপাদনে সৌদি আরবের সাথে তুরস্কের একটি যৌথ বিনিয়োগ রয়েছে এবং প্রয়োজনে যেকোনো সময় এই অংশীদারিত্ব বাস্তবায়ন করা সম্ভব হবে বলেও জানান তুরস্কের প্রেসিডেন্ট।

আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়াবলি নিয়েও কথা বলেছেন এরদোয়ান। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা কমানোর জন্য তিনি দুই পক্ষকে আলোচনার টেবিলে আসার আহ্বান জানিয়েছেন। একই সাথে গাজা সংকট সমাধানে তুরস্ক সক্রিয়ভাবে কাজ করবে বলে জানিয়েছেন তিনি। গাজায় শান্তি পুনঃপ্রতিষ্ঠা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে দেশটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তুরস্কের রাষ্ট্রপতি।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…