বিজ্ঞাপন

ফিলিস্তিনি অনুপাত কমাতে পুতিনের কাছে রুশ নাগরিক চেয়েছিলেন বারাক

প্রাইম বার্তা অনলাইন
০৫ ফেব্রুয়ারি ২০২৬ ৬:৫৪ পিএম
ফিলিস্তিনি অনুপাত কমাতে পুতিনের কাছে রুশ নাগরিক চেয়েছিলেন বারাক

ইসরায়েলের জনসংখ্যার গাণিতিক হিসাব বদলে দিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সহায়তা প্রত্যাশা করেছিলেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক। মার্কিন বিচার বিভাগের একটি গোপন রেকর্ডিংয়ে দেখা গেছে, ফিলিস্তিনিদের সংখ্যালঘু করতে তিনি পুতিনের কাছে ১০ লাখ রুশ নাগরিককে ইসরায়েলে আনার প্রস্তাব দিয়েছিলেন। ২০১৫ সালের ১৪ ফেব্রুয়ারি ধৃত ওই কথোপকথনে বারাক স্পষ্ট জানান, আর মাত্র ১০ লাখ মানুষ দরকার, তাহলেই ইসরায়েল নাটকীয়ভাবে বদলে যাবে।

ওই রেকর্ডিংয়ে এহুদ বারাককে ইসরায়েলের অভ্যন্তরীণ জনতাত্ত্বিক চ্যালেঞ্জ নিয়েও কথা বলতে শোনা যায়। তিনি আরব ও উত্তর আফ্রিকা থেকে আসা ইহুদিদের প্রতি অবজ্ঞা প্রকাশ করে বলেন, দেশটির প্রতিষ্ঠাতারা যা পারেন তাই করেছেন, এখন ইসরায়েল নতুন নাগরিক বাছাই করতে পারে। রাব্বিদের একচ্ছত্র ক্ষমতা কমিয়ে ধর্মান্তরের প্রক্রিয়া সহজ করার পক্ষেও মত দেন তিনি। এছাড়া ফিলিস্তিনি জনসংখ্যা বৃদ্ধির বিষয়টি উদ্বেগের সাথে তুলে ধরে বলেন, ৪০ বছর আগে যা ১৬ শতাংশ ছিল, এখন তা বেড়ে ২০ শতাংশে দাঁড়িয়েছে।

বিজ্ঞাপন

সামাজিক সমতার ক্ষেত্রে মুসলিমদের চেয়ে দ্রুজ ও খ্রিস্টান সংখ্যালঘুদের অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দেন এই সাবেক প্রধানমন্ত্রী। তার মতে, দ্রুজ এবং খ্রিস্টানরা শিক্ষা ও আচরণে ইসরায়েলিদের কাছাকাছি। আলোচিত এই কথোপকথনটি বিতর্কিত ব্যবসায়ী জেফ্রি এপস্টেইনের সাথে হয়েছিল বলে জানা গেছে, যার সাথে বারাকের এক দশকেরও বেশি সময় ধরে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...