বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আবুধাবি বৈঠকে ৩১৪ যুদ্ধবন্দি বিনিময়ের সম্মতি

প্রাইম বার্তা অনলাইন
০৫ ফেব্রুয়ারি ২০২৬ ৬:০৯ পিএম
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আবুধাবি বৈঠকে ৩১৪ যুদ্ধবন্দি বিনিময়ের সম্মতি

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে শুরু হওয়া ত্রিদেশীয় বৈঠকে বড় সাফল্য এসেছে। আলোচনার দ্বিতীয় দিনে যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও রাশিয়া সর্বসম্মতিক্রমে ৩১৪ জন যুদ্ধবন্দিকে বিনিময় করার সিদ্ধান্ত নিয়েছে। গত ৪ ফেব্রুয়ারি বুধবার থেকে এই বৈঠক শুরু হয়েছিল, যেখানে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এই সমঝোতাকে গত পাঁচ মাসের মধ্যে সবচেয়ে বড় অগ্রগতি বলে অভিহিত করেছেন। তিনি জানান, বিস্তারিত শান্তি আলোচনার ধারাবাহিকতার ফলেই এই ফলাফল মিলেছে, যা প্রমাণ করে কূটনৈতিক তৎপরতা বাস্তব সাফল্য এনে দিতে পারে। তবে যুদ্ধ সম্পূর্ণ বন্ধ করতে হলে এখনও অনেক কাজ করতে হবে বলে মনে করছেন তিনি। আলোচনা অব্যাহত থাকবে এবং আগামী সপ্তাহগুলোতে আরও অগ্রগতি আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২৮ দফা শান্তি পরিকল্পনার অংশ হিসেবেই এই ত্রিপক্ষীয় বৈঠকের আয়োজন করা হয়েছিল। ইউক্রেনের প্রধান আলোচক রুস্তেম উমেরভ এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, বন্দি বিনিময়ের বিষয়টি চূড়ান্ত হয়েছে। চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটাতে ওয়াশিংটনের এই উদ্যোগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...