বিজ্ঞাপন

ইউরেনিয়াম ইস্যুতে মাস্কাটে যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক, মিসাইল নিয়ে জটিলতা

প্রাইম বার্তা অনলাইন
০৫ ফেব্রুয়ারি ২০২৬ ৬:০৬ পিএম
ইউরেনিয়াম ইস্যুতে মাস্কাটে যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক, মিসাইল নিয়ে জটিলতা

আগামী শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ওমানের রাজধানী মাস্কাটে অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উচ্চ পর্যায়ের বৈঠকে পারমাণবিক সমৃদ্ধ ইউরেনিয়ামের বিষয়টি প্রাধান্য পাবে। ইরানের হাতে থাকা ৪৪০ কিলোগ্রাম ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে দীর্ঘদিনের অচলাবস্থা কাটাতেই এই আলোচনার আয়োজন করা হয়েছে।

তবে চুক্তির মেয়াদ ও বিষয়বস্তু নিয়ে দুই পক্ষের অবস্থানে বড় ধরনের ফারাক রয়েছে। যুক্তরাষ্ট্র স্পষ্ট জানিয়ে দিয়েছে, কোনো সমঝোতা কেবল পারমাণবিক কর্মসূচিতে সীমাবদ্ধ থাকলে চলবে না; এতে ইরানের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি এবং হিজবুল্লাহ ও হুতির মতো আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোকে সহযোগিতা বন্ধের বিষয়টিও অন্তর্ভুক্ত করতে হবে।

বিজ্ঞাপন

অন্যদিকে ইরান জোর দিয়ে দাবি করছে যে, আলোচনার পরিধি শুধুমাত্র পারমাণবিক বিষয়ের মধ্যেই সীমাবদ্ধ রাখা উচিত। এই পরিস্থিতিতে মধ্যস্থতাকারী দেশগুলো আস্থা তৈরির লক্ষ্যে প্রথমে পারমাণবিক ইস্যুটি সমাধানের দিকে মনোযোগ দিতে চাইছে। কূটনৈতিক মহল মনে করছে, এই বৈঠক দীর্ঘদিনের সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...