বিজ্ঞাপন

ট্রাম্পের ইরান কূটনীতিতে বাধা, কৌশল হারাচ্ছে ইসরায়েল

প্রাইম বার্তা অনলাইন
০৫ ফেব্রুয়ারি ২০২৬ ৫:৫৭ পিএম
ট্রাম্পের ইরান কূটনীতিতে বাধা, কৌশল হারাচ্ছে ইসরায়েল

আগামী শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠিতব্য গুরুত্বপূর্ণ বৈঠক নিয়ে তীব্র উদ্বেগে রয়েছে ইসরায়েল। ওয়াশিংটনের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তেল আবিবের প্রভাব দ্রুত কমে আসায় তারা এখন কৌশলগতভাবে বেশ কোণঠাসা বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে গাজায় যুদ্ধ বিরতি এবং লেবানন-সিরিয়া ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা অবস্থানের কারণে নেতানিয়াহু সরকারের মধ্যে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে।

রাজনৈতিক মহল মনে করছে, গত দুই বছরে গাজায় ৭১ হাজার ৮০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্র এখন নেতৃত্বের ভূমিকায় ফিরে এসেছে। ইসরায়েলি বিশ্লেষক ওরি গোল্ডবার্গ জানিয়েছেন, ট্রাম্পের সামনে নতি স্বীকার করেই তাড়াহুড়োয় গাজায় যুদ্ধ শেষ করতে বাধ্য হয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। লেবানন থেকে সরে আসা এবং সিরিয়ায় সামরিক স্বাধীনতা হারানোর পাশাপাশি গাজা প্রশাসনে কাতার ও তুরস্ককে অন্তর্ভুক্ত করার বিরোধিতাও উপেক্ষিত হয়েছে। এমনকি সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে সমঝোতায় পৌঁছাতেও ওয়াশিংটনের চাপে পড়তে হচ্ছে তাদের।

বিজ্ঞাপন

নেতানিয়াহুর প্রাক্তন সহকারী মিচেল বারাক আশঙ্কা করেছেন, ট্রাম্প হয়তো ইরানে হামলার বদলে কূটনৈতিক সমাধানের পথ বেছে নেবেন, যা ইসরায়েলের জন্য বড় ঝুঁকি। চ্যাথাম হাউসের যোসি মেকেলবার্গ বলেছেন, ইরানকে ‘বিগ ব্যাড উলফ’ হিসেবে ব্যবহার করে অক্টোবর ৭-এর হামলাজনিত ব্যর্থতা থেকে জনদৃষ্টি সরানোর চেষ্টা করতে পারেন নেতানিয়াহু। তবে ইরান নিয়ে ওয়াশিংটন যে নিজেদের স্বার্থ অনুযায়ী পদক্ষেপ নেবে, তা উপলব্ধি করতে পেরেই এখন দুশ্চিন্তায় রয়েছে ইসরায়েলি প্রশাসন।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...