ফ্লোরিডায় ট্রাম্প-জেলেনস্কি বৈঠকে শান্তি আলোচনার অগ্রগতি
ইউক্রেনে চলমান যুদ্ধ বন্ধের লক্ষ্যে ফ্লোরিডায় অনুষ্ঠিত দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠকে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে এই আলোচনায় ভূখণ্ড নিয়ে এখনো কিছু জটিলতা অমীমাংসিত রয়ে গেছে বলে স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
মার-এ-লাগোতে সাংবাদিকদের সামনে ভলোদিমির জেলেনস্কি জানান, ২০ দফা শান্তি পরিকল্পনার মধ্যে প্রায় ৯০ শতাংশ বিষয়ে দুই পক্ষ একমত হয়েছে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইউক্রেনের জন্য নিরাপত্তা গ্যারান্টির কাজ প্রায় ৯৫ শতাংশ সম্পন্ন হয়েছে। উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণাঙ্গ আগ্রাসনের পর থেকে মস্কো ইউক্রেনের প্রায় ২০ শতাংশ ভূখণ্ড দখল করে আছে।

যুদ্ধবিধ্বস্ত পূর্ব ইউক্রেনের ডনবাস অঞ্চলকে সামরিকভাবে নিরস্ত্রীকরণ করার প্রস্তাবটি এখনো চূড়ান্ত হয়নি। তবে জেলেনস্কি জানিয়েছেন, বিষয়টি চূড়ান্ত করতে আগামী সপ্তাহে আবারও বৈঠকে বসবে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনীয় প্রতিনিধি দল। টেলিগ্রামে দেওয়া বার্তায় তিনি গত কয়েক সপ্তাহের আলোচনাকে অত্যন্ত মূল্যবান বলে অভিহিত করেছেন।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
ফ্লোরিডায় ট্রাম্প-জেলেনস্কি বৈঠকে শান্তি আলোচনার অগ্রগতি
ইউক্রেনে চলমান যুদ্ধ বন্ধের লক্ষ্যে ফ্লোরিডায় অনুষ্ঠিত দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠকে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে এই আলোচনায় ভূখণ্ড নিয়ে এখনো কিছু জটিলতা অমীমাংসিত রয়ে গেছে বলে স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
মার-এ-লাগোতে সাংবাদিকদের সামনে ভলোদিমির জেলেনস্কি জানান, ২০ দফা শান্তি পরিকল্পনার মধ্যে প্রায় ৯০ শতাংশ বিষয়ে দুই পক্ষ একমত হয়েছে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইউক্রেনের জন্য নিরাপত্তা গ্যারান্টির কাজ প্রায় ৯৫ শতাংশ সম্পন্ন হয়েছে। উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণাঙ্গ আগ্রাসনের পর থেকে মস্কো ইউক্রেনের প্রায় ২০ শতাংশ ভূখণ্ড দখল করে আছে।

যুদ্ধবিধ্বস্ত পূর্ব ইউক্রেনের ডনবাস অঞ্চলকে সামরিকভাবে নিরস্ত্রীকরণ করার প্রস্তাবটি এখনো চূড়ান্ত হয়নি। তবে জেলেনস্কি জানিয়েছেন, বিষয়টি চূড়ান্ত করতে আগামী সপ্তাহে আবারও বৈঠকে বসবে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনীয় প্রতিনিধি দল। টেলিগ্রামে দেওয়া বার্তায় তিনি গত কয়েক সপ্তাহের আলোচনাকে অত্যন্ত মূল্যবান বলে অভিহিত করেছেন।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…