সবচেয়ে বেশি ভারতীয় ফেরত পাঠাচ্ছে সৌদি, আমেরিকা নয়

প্রাইম বার্তা অনলাইন
২৯ ডিসেম্বর ২০২৫ ১০:৫০ এএম
সবচেয়ে বেশি ভারতীয় ফেরত পাঠাচ্ছে সৌদি, আমেরিকা নয়

সাধারণত অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের জন্য যুক্তরাষ্ট্রের নামই সবার আগে উঠে আসে। তবে বাস্তব পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। গত পাঁচ বছরে যুক্তরাষ্ট্র নয়, বরং সৌদি আরব সবচেয়ে বেশি ভারতীয় নাগরিককে দেশে ফেরত পাঠিয়েছে। গত শনিবার ভারতের রাজ্যসভায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে উপস্থাপন করা সরকারি তথ্যে এ বিষয়টি স্পষ্ট হয়েছে।

রিয়াদে অবস্থিত ভারতীয় দূতাবাসের তথ্য অনুযায়ী, ২০২১ সালে ৮ হাজার ৮৮৭ জন ভারতীয়কে সৌদি আরব থেকে প্রত্যাবাসিত করা হয়। ২০২২ সালে এই সংখ্যা দাঁড়ায় ১০ হাজার ২৭৭ জনে। ২০২৩ সালে ফেরত পাঠানো হয় ১১ হাজার ৪৮৬ জনকে এবং ২০২৪ সালে এই সংখ্যা ছিল ৯ হাজার ২০৬ জন। চলতি বছরের এখন পর্যন্ত সময়েও ওই দেশ থেকে ৭ হাজার ১৯ জন ভারতীয়কে দেশে ফেরত পাঠানো হয়েছে।

সৌদি প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়া, কাজের অনুমতি ছাড়া কর্মসংস্থান এবং বসবাসের আইন অমান্য করার কারণেই এই বড়সংখ্যক প্রত্যাবাসন প্রক্রিয়া চালু রাখা হয়েছে। অপরদিকে, ওয়াশিংটনে অভিবাসন নিয়ে যতোই বিতর্ক হোক না কেন, সৌদি আরবের তুলনায় যুক্তরাষ্ট্র থেকে ভারতীয়দের ফেরত পাঠানোর হার অনেক কম বলে নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...