বিজ্ঞাপন

যুদ্ধে ৫৫ হাজার সেনা নিহতের স্বীকারোক্তি জেলেনস্কির, চলছে ত্রিপক্ষীয় আলোচনা

প্রাইম বার্তা অনলাইন
০৫ ফেব্রুয়ারি ২০২৬ ৪:৫০ পিএম
যুদ্ধে ৫৫ হাজার সেনা নিহতের স্বীকারোক্তি জেলেনস্কির, চলছে ত্রিপক্ষীয় আলোচনা

দীর্ঘ দুই বছরেরও বেশি সময় ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে কিয়েভের পক্ষ থেকে এবার এক বড় তথ্য প্রকাশ করলেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই সংঘাতে এখন পর্যন্ত ৫৫ হাজার ইউক্রেনীয় সেনা প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন তিনি। ফরাসি টেলিভিশন চ্যানেল ফ্রান্স টু-কে দেওয়া সাক্ষাৎকারে এই মৃত্যুর সংখ্যা উল্লেখ করেছেন জেলেনস্কি।

২০২২ সালের ফেব্রুয়ারি থেকে রুশ আগ্রাসনের মুখে যুদ্ধ করছে ইউক্রেন। জেলেনস্কি জানান, পূর্ণাঙ্গ যুদ্ধ শুরুর পর থেকে এই পর্যন্ত তাদের ৫৫ হাজার সশস্ত্র বাহিনীর সদস্য শহীদ হয়েছেন। এছাড়া এখনও অনেকে নিখোঁজ রয়েছেন বলেও স্বীকার করেছেন তিনি। যুদ্ধক্ষেত্রের এই ভয়াবহ পরিসংখ্যান প্রকাশের মধ্যেই যুদ্ধ বিরতির লক্ষ্যে কূটনৈতিক তৎপরতাও জোরদার হয়েছে।

বিজ্ঞাপন

সংঘাত থামাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ২৮ দফা শান্তি প্রস্তাবের ভিত্তিতে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ত্রিদেশীয় বৈঠক শুরু হয়েছে। গত বুধবার (৪ ফেব্রুয়ারি) শুরু হওয়া এই আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রধান আলোচক রুস্তেম উমেরভ। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, প্রথমে তিন পক্ষের মধ্যে আলোচনা হবে, পরে নির্দিষ্ট ইস্যুভিত্তিক গ্রুপে বিষয়গুলো খতিয়ে দেখা হবে। সবশেষে অবস্থান মিলিয়ে আনতে আবারও যৌথ বৈঠক অনুষ্ঠিত হবে।

প্রেসিডেন্ট জেলেনস্কির নির্দেশনা অনুযায়ী সম্মানজনক এবং টেকসই শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছেন বলে জানিয়েছেন উমেরভ। এর আগে ২৩-২৪ জানুয়ারি আবুধাবিতেই যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে প্রথম দফা আলোচনা হয়েছিল। ওয়াশিংটন ও কিয়েভ সেই আলোচনাকে গঠনমূলক বললেও মস্কো জানিয়েছিল, চূড়ান্ত সমাধানের পথে এখনও অনেক কাজ বাকি রয়েছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...