বিজ্ঞাপন

তাইওয়ানে অস্ত্র সরবরাহ নিয়ে ট্রাম্পকে হুঁশিয়ারি শি জিনপিংয়ের

প্রাইম বার্তা অনলাইন
০৫ ফেব্রুয়ারি ২০২৬ ৪:২২ পিএম
তাইওয়ানে অস্ত্র সরবরাহ নিয়ে ট্রাম্পকে হুঁশিয়ারি শি জিনপিংয়ের

তাইওয়ানে অস্ত্র সরবরাহ বিষয়ে যুক্তরাষ্ট্রকে ‘সতর্ক ও বিচক্ষণ’ থাকার আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। গত নভেম্বরের পর এই প্রথম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি এই সতর্কবার্তা দেন। এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছে।

এদিকে, চীনের এই সতর্কতার মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তাইওয়ানের সম্পর্ককে ‘অটুট ও দৃঢ়’ বলে বর্ণনা করেছেন তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) পশ্চিম তাইওয়ানে বস্ত্র ব্যবসায়ীদের সাথে সাক্ষাৎকালে তিনি জানান, দুই দেশের মধ্যে সহযোগিতা অব্যাহত থাকবে। উল্লেখ্য, গত ডিসেম্বরে ওয়াশিংটন তাইওয়ানের জন্য প্রায় ১১ দশমিক ১ বিলিয়ন ডলারের একটি অস্ত্র প্যাকেজ অনুমোদন করেছে, যার মধ্যে রয়েছে উন্নত মিসাইল ও ড্রোন।

বিজ্ঞাপন

চীন তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ হিসেবে দাবি করে আসছে এবং অন্য কোনো দেশের সাথে তাইপের কূটনৈতিক সম্পর্কের বিরোধিতা করে। মার্কিন অস্ত্র বিক্রির ঘোষণার প্রতিক্রিয়ায় গত ডিসেম্বরে তাইওয়ানের চারপাশে দুই দিনব্যাপী ব্যাপক সামরিক মহড়া চালিয়েছিল বেইজিং। যদিও আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা স্বীকৃতি না দিলেও, যুক্তরাষ্ট্র তাইওয়ানের সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী হিসেবে পরিচিত।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...