লোকসান ঠেকাতে ওয়াশিংটন পোস্টে বিশাল ছাঁটাই, চাকরি হারালেন ৩০০ জন
আর্থিক লোকসান কমানোর লক্ষ্যে বড় ধরনের কর্মী সংকোচনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট। স্থানীয় সময় বুধবার মালিকপক্ষ থেকে প্রায় তিনশত সাংবাদিককে বরখাস্ত করা হয়। এই সংখ্যা পত্রিকাটির মোট সাংবাদিকদের এক-তৃতীয়াংশেরও বেশি। আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের মালিকানাধীন এই গণমাধ্যমটি দীর্ঘদিন ধরে লাভজনক হতে না পারার কারণেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
সংবাদমাধ্যমটির নির্বাহী সম্পাদক ম্যাট মারেরি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর কারণে অনলাইন সার্চ ট্রাফিক গত তিন বছরে প্রায় অর্ধেক কমে গেছে। এছাড়া দৈনিক সংবাদ প্রকাশের হারও কমেছে। পরিস্থিতি সামাল দিতে পত্রিকাটি এখন থেকে জাতীয় সংবাদ, রাজনীতি, বাণিজ্য এবং স্বাস্থ্য বিষয়ক খবরের ওপর অগ্রাধিকার দেবে। এর ফলে বন্ধ করা হচ্ছে ক্রীড়া বিভাগ, বই বিভাগ এবং দৈনিক পডকাস্ট। পাশাপাশি আন্তর্জাতিক ও মেট্রো বিভাগেও ব্যাপক খর্চ কমানো হবে।

ম্যাট মারেরি আরও জানান, এই পদক্ষেপের মাধ্যমে প্রতিষ্ঠানটি তাদের অবস্থান আরও শক্ত করতে চায়। বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে এবং পাঠকের চাহিদা পূরণে এই সংস্কার অপরিহার্য হয়ে পড়েছে। তবে ভবিষ্যতে আর্থিক অবস্থার উন্নতি হলে নিউজরুমের আকার আবারও বৃদ্ধি করা হতে পারে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
লোকসান ঠেকাতে ওয়াশিংটন পোস্টে বিশাল ছাঁটাই, চাকরি হারালেন ৩০০ জন
আর্থিক লোকসান কমানোর লক্ষ্যে বড় ধরনের কর্মী সংকোচনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট। স্থানীয় সময় বুধবার মালিকপক্ষ থেকে প্রায় তিনশত সাংবাদিককে বরখাস্ত করা হয়। এই সংখ্যা পত্রিকাটির মোট সাংবাদিকদের এক-তৃতীয়াংশেরও বেশি। আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের মালিকানাধীন এই গণমাধ্যমটি দীর্ঘদিন ধরে লাভজনক হতে না পারার কারণেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
সংবাদমাধ্যমটির নির্বাহী সম্পাদক ম্যাট মারেরি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর কারণে অনলাইন সার্চ ট্রাফিক গত তিন বছরে প্রায় অর্ধেক কমে গেছে। এছাড়া দৈনিক সংবাদ প্রকাশের হারও কমেছে। পরিস্থিতি সামাল দিতে পত্রিকাটি এখন থেকে জাতীয় সংবাদ, রাজনীতি, বাণিজ্য এবং স্বাস্থ্য বিষয়ক খবরের ওপর অগ্রাধিকার দেবে। এর ফলে বন্ধ করা হচ্ছে ক্রীড়া বিভাগ, বই বিভাগ এবং দৈনিক পডকাস্ট। পাশাপাশি আন্তর্জাতিক ও মেট্রো বিভাগেও ব্যাপক খর্চ কমানো হবে।

ম্যাট মারেরি আরও জানান, এই পদক্ষেপের মাধ্যমে প্রতিষ্ঠানটি তাদের অবস্থান আরও শক্ত করতে চায়। বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে এবং পাঠকের চাহিদা পূরণে এই সংস্কার অপরিহার্য হয়ে পড়েছে। তবে ভবিষ্যতে আর্থিক অবস্থার উন্নতি হলে নিউজরুমের আকার আবারও বৃদ্ধি করা হতে পারে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…