নিউ জার্সিতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে নিহত এক পাইলট

প্রাইম বার্তা অনলাইন
২৯ ডিসেম্বর ২০২৫ ১০:৩৯ এএম
নিউ জার্সিতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে নিহত এক পাইলট

যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের আকাশে ভয়াবহ এক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক পাইলট। রোববার স্থানীয় সময় সকাল ১১টা ২৫ মিনিটে হামোন্টন মিউনিসিপ্যাল এয়ারপোর্টের কাছে উড়ন্ত অবস্থায় দুটি হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন পাইলটের মৃত্যু হয় এবং অপর পাইলটকে গুরুতর অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।

হামোন্টন পুলিশের প্রধান কেভিন ফ্রিল জানান, সংঘর্ষের পর একটি হেলিকপ্টার নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত ঘূর্ণায়মান অবস্থায় মাটিতে আছড়ে পড়ে। পরে দমকল বাহিনী বিমানটিতে লাগা আগুন নিয়ন্ত্রণে আনে। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বিমান দুটি হলো এন্সট্রম এফ-২৮এ এবং এন্সট্রম ২৮০সি মডেলের, যার প্রতিটিতে একজন করে পাইলট ছিলেন।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে এফএএ ও ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) যৌথভাবে তদন্ত শুরু করেছে। ফিলাডেলফিয়া থেকে প্রায় ৩৫ মাইল দূরবর্তী এই অঞ্চলটি মূলত কৃষিভিত্তিক। এফএএ-এর তথ্যমতে, যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক সময়ে হেলিকপ্টার দুর্ঘটনার সংখ্যা কমলেও গত জানুয়ারিতে ওয়াশিংটন ডিসিতে এক সামরিক হেলিকপ্টার দুর্ঘটনায় ৬৭ জন নিহত হয়েছিলেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...