বিজ্ঞাপন

যুদ্ধবিরতির আলোচনার মাঝেই গাজায় পৌঁছাল ৫৪ ফিলিস্তিনির লাশ

প্রাইম বার্তা অনলাইন
০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১২:০৭ পিএম
যুদ্ধবিরতির আলোচনার মাঝেই গাজায় পৌঁছাল ৫৪ ফিলিস্তিনির লাশ

দখলদার ইসরায়েল গাজা উপত্যকায় তাদের কারাগারে আটকে থাকা ৫৪ জন ফিলিস্তিনির মরদেহ ও মানব দেহাবশেষ ফেরত দিয়েছে। আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) মাধ্যমে এসব মরদেহ গাজার আল-শিফা মেডিকেল কমপ্লেক্সে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়।

বুধবার জারি করা এক বিবৃতিতে মন্ত্রণালয়টি জানায়, রেড ক্রসের যানবাহনে ৫৪টি লাশ এবং দেহাবশেষের ৬৬টি বাক্স হাসপাতালে পৌঁছেছে। মরদেহগুলো পৌঁছানোর সঙ্গে সঙ্গেই ফরেনসিক প্রক্রিয়া শুরু করেছে চিকিৎসা দল। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের লাশ শনাক্তের সুযোগ দেওয়া হবে। ফিলিস্তিনি কর্মকর্তারা জানান, ১০ অক্টোবর কার্যকর হওয়া ধাপে ধাপে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের মধ্য দিয়েই এই হস্তান্তর সম্পন্ন হলো।

বিজ্ঞাপন

যুদ্ধবিরতির আলোচনা চলার মধ্যেও বুধবার ভোরে গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় নারী ও শিশুসহ অন্তত ২১ জন নিহত হয়েছেন। দক্ষিণ গাজার খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুতদের তাঁবুতে গোলাবর্ষণে একজন প্যারামেডিকসহ দুইজন নিহত এবং আরও ১২ জন আহত হয়েছেন। এছাড়া গাজা পুনর্গঠনে আনুমানিক ৭০ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হতে পারে বলে হিসাব দিয়েছে জাতিসংঘ।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...