বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের চ্যালেঞ্জের মুখে মাটির নিচে নতুন মিসাইল ঘাঁটি উন্মোচন ইরানের

প্রাইম বার্তা অনলাইন
০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০৪ এএম
যুক্তরাষ্ট্রের চ্যালেঞ্জের মুখে মাটির নিচে নতুন মিসাইল ঘাঁটি উন্মোচন ইরানের

যুক্তরাষ্ট্রের সাথে চলমান উত্তেজনার মধ্যেই নিজেদের সামরিক সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে মাটির নিচে অবস্থিত একটি নতুন মিসাইল ঘাঁটির কথা জানিয়েছে ইরান। গত বুধবার (৪ ফেব্রুয়ারি) দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড (আইআরজিসি) এই গোপন ঘাঁটি উন্মোচন করে। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপকূলে যুদ্ধজাহাজ ও বিশাল সেনা মোতায়েন করে উত্তেজনা বাড়িয়েছিল।

ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান আব্দুল রহমান মৌসাভি এবং আইআরজিসি-এর এরোস্পেস বিভাগের প্রধান সায়েদ মাজেদ মৌসাভি এই ঘাঁটি পরিদর্শন করেন। সেখানে তারা মিসাইল বাহিনীর সার্বিক প্রস্তুতি ও সক্ষমতা যাচাই করেন। সশস্ত্র বাহিনীর প্রধান জানান, গত বছর জুনে ইসরায়েলের সাথে ১২ দিনের সংঘাতের পর তারা রণকৌশলে বড় ধরনের পরিবর্তন এনেছে। তিনি জানান, এখন আর শুধু প্রতিরক্ষা নয়, বরং আক্রমণাত্মক অবস্থান থেকে দ্রুত ও বৃহৎ আকারে অভিযান চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

বর্তমানে দুই দেশের মধ্যে আলোচনার সিদ্ধান্ত হলেও যেকোনো সামরিক পদক্ষেপের জন্য তেহরান প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, যদি যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে কোনো হামলা চালায়, তবে তার প্রভাবে সমগ্র অঞ্চলে ব্যাপক যুদ্ধ শুরু হয়ে যাবে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...