বিজ্ঞাপন

রক্তক্ষয়ী জুলাই আর দুই বন্ধুর ত্যাগ: যেভাবে নাভিশ্বাস উঠল স্বৈরশাসনের

প্রাইম বার্তা অনলাইন
০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০১ এএম
রক্তক্ষয়ী জুলাই আর দুই বন্ধুর ত্যাগ: যেভাবে নাভিশ্বাস উঠল স্বৈরশাসনের

বন্ধুকে বাঁচাতে গিয়ে প্রাণের ঝুঁকি নেওয়া সেই তরুণের ভিডিও ক্লিপটি যেন সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো আগুন ধরিয়ে দেয়। রাহাত হোসেন ও ইমাম হাসান তাইম ভূঁইয়ার ওপর পুলিশের হামলার সেই ভিডিও চিত্রই পরবর্তীতে পনেরো বছরের শাসন ব্যবস্থার পতনের মূল ট্রিগার হিসেবে কাজ করে।

২০২৪ সালের ২০ জুলাই বিক্ষোভ দমন অভিযানের সময় ঢাকার একটি চায়ের দোকান থেকে রাহাত (২৪) ও তাইমকে (১৯) ধরে টেনে বের করে পুলিশ। পালানোর সময় গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন তাইম। বন্ধুকে বাঁচাতে গিয়ে নিজের জীবনও বিপন্ন করেছিলেন রাহাত, এমনকি তার পায়েও গুলি লাগে। শেষ পর্যন্ত বাধ্য হয়েই গুরুতর আহত তাইমকে ফেলে আসতে হয় তাকে, যাকে পরে হাসপাতালে মৃত ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

এই হিংস্র ঘটনাগুলোই ছাত্র আন্দোলনকে সারাদেশব্যাপী গণঅভ্যুত্থানে রূপান্তরিত করে। মাত্র দুই সপ্তাহের মধ্যে ক্ষমতাচ্যুত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তিনি দেশ ত্যাগ করেন। জাতিসংঘের তথ্যমতে, ওই সময় নিরাপত্তা বাহিনীর দমন অভিযানে প্রায় ১ হাজার ৪০০ মানুষ প্রাণ হারান, যার মধ্য দিয়ে দেশে স্বৈরশাসনের অবসান ঘটে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...