বিজ্ঞাপন

বন্ধুকে বাঁচাতে গিয়ে যা হয়েছিল: রাহাতের সেই দিন ও স্বৈরাচারের পতন

প্রাইম বার্তা অনলাইন
০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৫০ এএম
বন্ধুকে বাঁচাতে গিয়ে যা হয়েছিল: রাহাতের সেই দিন ও স্বৈরাচারের পতন

২০২৪ সালের ২০ জুলাই ঢাকার একটি চায়ের দোকানে আশ্রয় নেওয়া রাহাত হোসেন (২৪) ও ইমাম হাসান তাইম ভূঁইয়াকে (১৯) লক্ষ্য করে পুলিশের গুলি চালানো হয়। বন্ধুকে বাঁচাতে গিয়ে নিজের প্রাণ বাজি রাখেন রাহাত। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায়, গুলিবিদ্ধ তাইমকে টেনে নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন তিনি। কিন্তু পুলিশের অবিরাম গুলির মুখে রাহাত নিজেও আহত হন এবং শেষ পর্যন্ত বাধ্য হয়েই তাইমকে ফেলে আসতে হয় তাকে। পরে হাসপাতালে তাইমকে মৃত ঘোষণা করা হলেও রাহাত বেঁচে যান।

এই ঘটনাই সারা দেশের ক্ষুব্ধ জনতাকে রাস্তায় নামার অনুপ্রেরণা জোগায়। ছাত্রনেতৃত্বাধীন আন্দোলনটি রূপ নেয় গণবিক্ষোভে। জাতিসংঘের তথ্যমতে, ওই সময় সরকার দমন অভিযানে প্রায় ১ হাজার ৪০০ মানুষ প্রাণ হারান। শেখ হাসিনার নির্দেশে চালানো এই হিংস্র অভিযান উল্টো জনরোষের কারণ হয়ে দাঁড়ায়। মাত্র দুই সপ্তাহের মধ্যেই এই আন্দোলনের মুখে সরকারের পতন ঘটে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন।

বিজ্ঞাপন

তরুণ প্রজন্মের এই আত্মত্যাগ স্বৈরশাসনের পতন ঘটালেও দেশের রাজনীতিতে এখন নতুন সমীকরণ দেখা দিয়েছে। জেন জি বা নতুন প্রজন্মের হাত ধরে শুরু হওয়া এই পরিবর্তনে ক্ষমতার খালি হওয়া স্থানটি পূরণে এগিয়ে আসছে দেশের পুরনো রাজনৈতিক শক্তিরা।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...