বিজ্ঞাপন

শি জিনপিংয়ের সঙ্গে ফোনালাপে খুশি ট্রাম্প, আলোচনায় তাইওয়ান ও বাণিজ্য

প্রাইম বার্তা অনলাইন
০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৩৯ এএম
শি জিনপিংয়ের সঙ্গে ফোনালাপে খুশি ট্রাম্প, আলোচনায় তাইওয়ান ও বাণিজ্য

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে এক টেলিফনিক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (৪ ফেব্রুয়ারি) এই কথোপকথনে দুই রাষ্ট্রনেতা দ্বিপাক্ষিক বাণিজ্য, তাইওয়ান সংকট, ইরান এবং ইউক্রেনে চলমান যুদ্ধসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় করেছেন। ট্রাম্প এই আলোচনাকে ‘চমৎকার’ বলে বর্ণনা করেছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন যে দুই দেশের মধ্যে সম্পর্ক এখন অত্যন্ত শক্তিশালী।

বাণিজ্যিক খাতে চীন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে চলতি মৌসুমে সয়াবিন আমদানি ১ কোটি ২০ লাখ টন থেকে বাড়িয়ে ২ কোটি টনে উন্নীত করতে সম্মত হয়েছে, যা মার্কিন কৃষকদের জন্য অবশ্যই সুখবর। এছাড়া ইরানের পরিস্থিতি নিয়েও দুই নেতা আলোচনা করেছেন। অন্যদিকে, তাইওয়ান ইস্যুতে চীন কড়া অবস্থান ব্যক্ত করেছে। শি জিনপিং স্পষ্ট জানিয়েছেন যে, তাইওয়ান পুনঃএকত্রীকরণ বেইজিংয়ের একটি মূল লক্ষ্য এবং দ্বীপটি চীনের অবিচ্ছেদ্য অংশ। তিনি ওয়াশিংটনকে তাইওয়ানে অস্ত্র বিক্রি বন্ধের সতর্কবার্তাও দিয়েছেন।

বিজ্ঞাপন

আগামী এপ্রিল মাসে ট্রাম্পের বেইজিং সফরের সম্ভাবনা রয়েছে। যদিও চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া তাদের বিবৃতিতে এই সফরের কথা সরাসরি উল্লেখ করেনি, তবে দুই নেতার মধ্যে চলমান যোগাযোগের কথা স্বীকার করেছে। সিনহুয়া জানিয়েছে, সমতা ও পারস্পরিক সম্মানের ওপর ভিত্তি করেই দুই দেশ তাদের মতপার্থক্য মেটাতে আগ্রহী। এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও শি জিনপিং টেলিফনে আলোচনা করেছেন।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...