চায়ের দোকানের রক্তাক্ত দৃশ্য যেভাবে উৎখাত করল সরকার
গত ২০২৪ সালের ২০ জুলাই রাজধানীর একটি চায়ের দোকানে আশ্রয় নিয়েছিলেন রাহাত হোসেন (২৪) ও ইমাম হাসান তাইম ভূঁইয়া (১৯)। বিক্ষোভ দমনে নিয়োজিত পুলিশ তাদের সেখান থেকে টেনে বের করে নির্যাতন চালায় এবং গুলি ছোড়ে। এতে গুরুতর আহত হন তাইম। বন্ধুকে বাঁচাতে রাহাত তাকে টেনে সরিয়ে নিতে চেষ্টা করলেও পুলিশের গুলিতে তার নিজের পায়েও গুলি লাগে। পরবর্তীতে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাইমকে মৃত ঘোষণা করেন।
গুলিবিদ্ধ অবস্থায়ও বন্ধুকে নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা করা রাহাতের সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। বন্ধুকে বাঁচাতে গিয়ে নিজের পায়ে গুলি লাগার পরও তাকে ফেলে আসতে বাধ্য হওয়ার কথা স্মরণ করে রাহাত বলেন, ‘আমাকে তাকে ফেলে আসতে হয়েছিল।’ এই ঘটনাটিই ছাত্র আন্দোলনকে আরও উত্তপ্ত করে তোলে এবং তা দ্রুত সারাদেশে গণবিক্ষোভে পরিণত হয়।

এই দুঃখজনক ঘটনার রেশ কাটতে না কাটতেই মাত্র দুই সপ্তাহের মধ্যে সরকারের পতন ঘটে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করতে বাধ্য হন। জাতিসংঘের হিসাব মতে, ওই সময়ের সহিংসতায় প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হন, যাদের অধিকাংশই নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারান।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
চায়ের দোকানের রক্তাক্ত দৃশ্য যেভাবে উৎখাত করল সরকার
গত ২০২৪ সালের ২০ জুলাই রাজধানীর একটি চায়ের দোকানে আশ্রয় নিয়েছিলেন রাহাত হোসেন (২৪) ও ইমাম হাসান তাইম ভূঁইয়া (১৯)। বিক্ষোভ দমনে নিয়োজিত পুলিশ তাদের সেখান থেকে টেনে বের করে নির্যাতন চালায় এবং গুলি ছোড়ে। এতে গুরুতর আহত হন তাইম। বন্ধুকে বাঁচাতে রাহাত তাকে টেনে সরিয়ে নিতে চেষ্টা করলেও পুলিশের গুলিতে তার নিজের পায়েও গুলি লাগে। পরবর্তীতে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাইমকে মৃত ঘোষণা করেন।
গুলিবিদ্ধ অবস্থায়ও বন্ধুকে নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা করা রাহাতের সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। বন্ধুকে বাঁচাতে গিয়ে নিজের পায়ে গুলি লাগার পরও তাকে ফেলে আসতে বাধ্য হওয়ার কথা স্মরণ করে রাহাত বলেন, ‘আমাকে তাকে ফেলে আসতে হয়েছিল।’ এই ঘটনাটিই ছাত্র আন্দোলনকে আরও উত্তপ্ত করে তোলে এবং তা দ্রুত সারাদেশে গণবিক্ষোভে পরিণত হয়।

এই দুঃখজনক ঘটনার রেশ কাটতে না কাটতেই মাত্র দুই সপ্তাহের মধ্যে সরকারের পতন ঘটে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করতে বাধ্য হন। জাতিসংঘের হিসাব মতে, ওই সময়ের সহিংসতায় প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হন, যাদের অধিকাংশই নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারান।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…