আরব সাগরে মার্কিন রণতরী, হামলার প্রস্তুতিতে ক্ষেপণাস্ত্র সরাচ্ছে হুথিরা
মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি মার্কিন জাহাজে সম্ভাব্য হামলার লক্ষ্যে তাদের ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের গুদাম অন্যত্র সরিয়ে নিয়েছে বলে খবর প্রকাশ পেয়েছে। এর প্রতিক্রিয়ায় ইরানের বিরুদ্ধে সম্ভাব্য অভিযানের প্রস্তুতি হিসেবে যুক্তরাষ্ট্র আরব সাগরে বিমানবাহী রণতরী ও অতিরিক্ত যুদ্ধজাহাজ মোতায়েন করেছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম কান নিউজ সূত্রে জানা গেছে, গত মে মাস থেকে এই অঞ্চলে যে ভঙ্গুর শান্তি বিরাজ করছিল, হুথিদের এমন সামরিক পদক্ষেপ তা নতুন করে অনিশ্চিত করে তুলেছে। সামরিক গোয়েন্দা সূত্রগুলো নিশ্চিত করেছে যে, দক্ষিণ ইয়েমেনের জলসীমায় মার্কিন নৌবাহিনীর ‘আব্রাহাম লিংকন’ ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে সম্প্রতি অবস্থান পরিবর্তন করতে দেখা গেছে।

এই ঘটনার মধ্যেই ইরানি কর্মকর্তারা ওই অঞ্চলে মার্কিন সামরিক তৎপরতা বৃদ্ধি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং সতর্ক করেছেন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি এবং মার্কিন কর্তৃপক্ষও এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
আরব সাগরে মার্কিন রণতরী, হামলার প্রস্তুতিতে ক্ষেপণাস্ত্র সরাচ্ছে হুথিরা
মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি মার্কিন জাহাজে সম্ভাব্য হামলার লক্ষ্যে তাদের ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের গুদাম অন্যত্র সরিয়ে নিয়েছে বলে খবর প্রকাশ পেয়েছে। এর প্রতিক্রিয়ায় ইরানের বিরুদ্ধে সম্ভাব্য অভিযানের প্রস্তুতি হিসেবে যুক্তরাষ্ট্র আরব সাগরে বিমানবাহী রণতরী ও অতিরিক্ত যুদ্ধজাহাজ মোতায়েন করেছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম কান নিউজ সূত্রে জানা গেছে, গত মে মাস থেকে এই অঞ্চলে যে ভঙ্গুর শান্তি বিরাজ করছিল, হুথিদের এমন সামরিক পদক্ষেপ তা নতুন করে অনিশ্চিত করে তুলেছে। সামরিক গোয়েন্দা সূত্রগুলো নিশ্চিত করেছে যে, দক্ষিণ ইয়েমেনের জলসীমায় মার্কিন নৌবাহিনীর ‘আব্রাহাম লিংকন’ ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে সম্প্রতি অবস্থান পরিবর্তন করতে দেখা গেছে।

এই ঘটনার মধ্যেই ইরানি কর্মকর্তারা ওই অঞ্চলে মার্কিন সামরিক তৎপরতা বৃদ্ধি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং সতর্ক করেছেন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি এবং মার্কিন কর্তৃপক্ষও এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…