ইকুয়েডরের সমুদ্র সৈকতে সন্ত্রাসী হামলা, শিশুসহ নিহত ৬ জন
দক্ষিণ-পশ্চিম ইকুয়েডরের একটি জনপ্রিয় সমুদ্র সৈকতে বন্দুকধারীদের বর্বর হামলায় দুই বছরের এক শিশুসহ কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার তিমি পর্যবেক্ষণ কেন্দ্র খ্যাত পুয়ের্তো লোপেজে এই ঘটনা ঘটে, যেখানে আরও তিনজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, একটি ভ্যান ও দুটি মোটরসাইকেল নিয়ে আসা সশস্ত্র দুর্বৃত্তরা হঠাৎ গুলি চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, চলতি সপ্তাহেই এটি ওই শহরে তৃতীয় ঘটনা এবং এ নিয়ে মোট নয়জনের মৃত্যু হলো। আইন-শৃঙ্খলা বাহিনীর ধারণা, প্রতিপক্ষ অপরাধী গোষ্ঠীগুলোর মধ্যে অভ্যন্তরীণ কোন্দলের জের ধরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

কোকেন উৎপাদনে বিশ্বের শীর্ষ দুই দেশ কলম্বিয়া ও পেরুর মাঝখানে অবস্থিত ইকুয়েডরে সম্প্রতি সহিংসতা ভয়াবহ আকার ধারণ করেছে। মেক্সিকো ও কলম্বিয়ান ড্রাগ কার্টেলগুলোর সঙ্গে জড়িত স্থানীয় গ্যাংদের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া সহিংসতা রোধে কঠোর পদক্ষেপ নিলেও এখন পর্যন্ত তা কার্যকর ফল দিতে ব্যর্থ হয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
ইকুয়েডরের সমুদ্র সৈকতে সন্ত্রাসী হামলা, শিশুসহ নিহত ৬ জন
দক্ষিণ-পশ্চিম ইকুয়েডরের একটি জনপ্রিয় সমুদ্র সৈকতে বন্দুকধারীদের বর্বর হামলায় দুই বছরের এক শিশুসহ কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার তিমি পর্যবেক্ষণ কেন্দ্র খ্যাত পুয়ের্তো লোপেজে এই ঘটনা ঘটে, যেখানে আরও তিনজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, একটি ভ্যান ও দুটি মোটরসাইকেল নিয়ে আসা সশস্ত্র দুর্বৃত্তরা হঠাৎ গুলি চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, চলতি সপ্তাহেই এটি ওই শহরে তৃতীয় ঘটনা এবং এ নিয়ে মোট নয়জনের মৃত্যু হলো। আইন-শৃঙ্খলা বাহিনীর ধারণা, প্রতিপক্ষ অপরাধী গোষ্ঠীগুলোর মধ্যে অভ্যন্তরীণ কোন্দলের জের ধরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

কোকেন উৎপাদনে বিশ্বের শীর্ষ দুই দেশ কলম্বিয়া ও পেরুর মাঝখানে অবস্থিত ইকুয়েডরে সম্প্রতি সহিংসতা ভয়াবহ আকার ধারণ করেছে। মেক্সিকো ও কলম্বিয়ান ড্রাগ কার্টেলগুলোর সঙ্গে জড়িত স্থানীয় গ্যাংদের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া সহিংসতা রোধে কঠোর পদক্ষেপ নিলেও এখন পর্যন্ত তা কার্যকর ফল দিতে ব্যর্থ হয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…