বিজ্ঞাপন

এপস্টাইনের গোপন নথিতে বিল ক্লিনটন ও মাইকেল জ্যাকসন!

প্রাইম বার্তা অনলাইন
০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১২:০৩ এএম
এপস্টাইনের গোপন নথিতে বিল ক্লিনটন ও মাইকেল জ্যাকসন!

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ কর্তৃক জেফ্রি এপস্টেইনের বিতর্কিত নথিপত্র প্রকাশের পর থেকে বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়েছে। এই তালিকায় বিশ্বের প্রভাবশালী রাজনীতিবিদ থেকে শুরু করে বিনোদন জগতের মহাতারকাদের নাম থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তুমুল আলোচনা। বিশেষ করে পপ সম্রাট মাইকেল জ্যাকসন ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের নাম উঠে আসায় আলোচনার পারদ আরও চড়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) পাম বন্ডি প্রণীত নথির অংশ থেকে জানা যায়, ২০১৬ সালের এক জবানবন্দিতে এপস্টেইনের এক ভুক্তভোগী দাবি করেছিলেন যে, তিনি অভিযুক্ত ব্যক্তির বাসভবনে মাইকেল জ্যাকসনকে দেখেছিলেন। তবে ওই জবানবন্দিতে কিংবদন্তি এই গায়কের বিরুদ্ধে কোনো অনৈতিক কাজের অভিযোগ আনা হয়নি। এছাড়া এই তালিকায় রোলিং স্টোনসের তারকা মিক জ্যাগারের একটি ছবিও পাওয়া গেছে, যেখানে তাকে বিল ক্লিনটন ও এপস্টেইনের সাথে ডিনার করতে দেখা যায়। একইসাথে অভিনেতা ক্রিস টাকারের নাম ও ছবিও এই নথিতে স্থান পেয়েছে। তবে এসব তথ্যের মধ্যে মিক জ্যাগার বা অন্য কারো বিরুদ্ধে কোনো অবৈধ কর্মকাণ্ডের প্রমাণ মেলেনি।

বিজ্ঞাপন

বিচার বিভাগের এই নতুন তথ্য প্রকাশের পর থেকেই নেটিজেনদের মধ্যে নানা ধরণের গুজব ও ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে পড়তে শুরু করেছে। বিনোদন ও রাজনৈতিক অঙ্গনের এই হাই-প্রোফাইল ব্যক্তিদের নাম জড়িয়ে থাকায় সাধারণ মানুষ ও ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...