বিজ্ঞাপন

সমুদ্রের ঢেউয়ের মোকাবিলায় ৪ কিমি সাঁতরে পরিবার বাঁচালেন কিশোর

প্রাইম বার্তা অনলাইন
০৪ ফেব্রুয়ারি ২০২৬ ৮:০৫ পিএম
সমুদ্রের ঢেউয়ের মোকাবিলায় ৪ কিমি সাঁতরে পরিবার বাঁচালেন কিশোর

পশ্চিম অস্ট্রেলিয়ার কুইন্ডালাপ উপকূলে সমুদ্রে ভেসে যাওয়া পরিবারকে বাঁচাতে প্রাণপণ লড়েছে ১৩ বছরের এক কিশোর। অস্টিন অ্যাপেলবি নামের ওই কিশোরটি প্রায় চার কিলোমিটার সাঁতরে তীরে পৌঁছে এবং সেখান থেকে সাহায্য আনিয়ে তার মা ও ভাইবোনকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেছে। উত্তাল সমুদ্র আর অন্ধকার রাতের মধ্যেও তার এই অসাধারণ সাহসিকতা বিশ্বজুড়ে প্রশংসিত হচ্ছে।

গত ৩০ জানুয়ারি শুক্রবার বিকেলে ওই কিশোর, তার মা ও দুই ভাইবোন কুইন্ডালাপ উপকূলে কায়াকিং ও প্যাডল বোর্ডিং করছিলেন। হঠাৎ প্রবল বাতাসে তারা সমুদ্রের গভীরে ভেসে গেলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। এমন পরিস্থিতিতে কিশোরটি সবাইকে বাঁচাতে কায়াকটি এগিয়ে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু কায়াকে পানি ঢুকে পড়লে তিনি সাঁতরে তীরের দিকে রওনা হন। প্রচণ্ড ঢেউয়ের মধ্যে ব্রেস্টস্ট্রোক ও ফ্রিস্টাইলের ব্যবহার করে এগিয়ে যান তিনি। নিজেকে হার না মানাতে বারবার বলতে থাকেন, ‘আজ নয়, আজ নয়, আমাকে চালিয়ে যেতে হবে।’

বিজ্ঞাপন

সন্ধ্যা ৬টার দিকে তীরে পৌঁছে তিনি স্থানীয় কর্তৃপক্ষকে খবর দেন। খবর পেয়েই শুরু হয় তল্লাশি অভিযান। পরে উদ্ধারকারী হেলিকপ্টার ও মেরিন রেসকিউ দল ৪৭ বছর বয়সী মা, ১২ বছরের ছেলে ও আট বছরের মেয়েকে প্যাডল বোর্ড আঁকড়ে ধরে ভাসতে দেখেন। দ্রুত তাদের উদ্ধার করে নিরাপদে তীরে ফেরানো হয়। তীরে পৌঁছে ক্লান্তিতে লুটিয়ে পড়ার পরও প্রায় দুই কিলোমিটার দৌড়ে ফোন করে সাহায্য চেয়েছিলেন এই সাহসী কিশোর।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...