বিজ্ঞাপন

স্পেনের সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞার সমালোচনায় ইলন মাস্কের তীব্র আক্রমণ

প্রাইম বার্তা অনলাইন
০৪ ফেব্রুয়ারি ২০২৬ ৫:০৪ পিএম
স্পেনের সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞার সমালোচনায় ইলন মাস্কের তীব্র আক্রমণ

স্পেনে কিশোর-কিশোরীদের সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার সীমিত করার পরিকল্পনার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন বিশ্ববিখ্যাত ধনকুবের ইলন মাস্ক। দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের এই প্রস্তাবকে ‘স্বৈরাচারী’ আখ্যা দিয়ে তিনি তীব্র সমালোচনা করেছেন এবং একে গণতন্ত্রের জন্য হুমকি হিসেবে উল্লেখ করেছেন।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ গত মঙ্গলবার (৩ জানুয়ারি) ঘোষণা দেন যে, ১৬ বছরের নিচে বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারে আইনি বাধ্যবাধকতা আরোপ করতে যাচ্ছে সরকার। এই আইনের অধীনে অভিভাবকরা তাদের সন্তানদের ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের সময় ও সীমা নির্ধারণ করতে পারবেন। সানচেজ সোশ্যাল মিডিয়াকে একটি ‘ব্যর্থ রাষ্ট্র’ বলে অভিহিত করেন এবং প্রযুক্তি কোম্পানিগুলোর প্রতি ক্ষতিকর কনটেন্ট রোধে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি মাস্কের মালিকানাধীন এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগও তোলেন।

বিজ্ঞাপন

সানচেজের এমন মন্তব্যের জেরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ইলন মাস্ক। তার এক্স হ্যান্ডেল থেকে তিনি স্পেনি প্রধানমন্ত্রীকে ‘ডার্টি সানচেজ’ এবং ‘স্বৈরশাসক’ বলে কটাক্ষ করেন। মাস্ক তার পোস্টে সানচেজকে দেশের জনগণের বিশ্বাসঘাতক ও ‘প্রকৃত ফ্যাসিস্ট’ হিসেবেও অভিযুক্ত করেন। এই ঘটনা ডিজিটাল নিয়ন্ত্রণ এবং ব্যক্তিস্বাধীনতা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে বিতর্কের সৃষ্টি করেছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...