রাশিয়ার পক্ষে সওয়াল, ইউক্রেনের ‘শত্রু তালিকায়’ ফিফা সভাপতি
আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের (ফিফা) সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে এবার ‘রাষ্ট্রীয় শত্রু’ হিসেবে ঘোষণা করল ইউক্রেন। দেশটির একটি সরকার-সমর্থিত জাতীয়তাবাদী ওয়েবসাইট ‘মিরোৎভোরেৎস’-এ তাকে কথিত হত্যা তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে। ইউক্রেনের অভিযোগ, রাশিয়ার প্রতি ‘পদ্ধতিগত সমর্থন’ এবং মস্কোর প্রোপাগান্ডায় সহায়তা করার মাধ্যমে ইনফান্তিনো ইউক্রেনের বিরুদ্ধে মানবিক ও বেসামরিক আগ্রাসন চালাচ্ছেন।
ওই ওয়েবসাইটে ইনফান্তিনোর বিরুদ্ধে আনা অভিযোগে ২০১৯ সালের একটি ঘটনাকেও প্রধান কারণ হিসেবে দেখা হয়েছে। ওই সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইনফান্তিনোকে ‘অর্ডার অব ফ্রেন্ডশিপ’ খেতাবে ভূষিত করেছিলেন। এছাড়া সম্প্রতি ইনফান্তিনো এক সাক্ষাৎকারে বলেছিলেন, রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা ফুটবলের কোনো উন্নতি করতে পারেনি, এটি শুধুই বিশ্ব জুড়ে ঘৃণা ও হতাশা বাড়িয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়াকে ক্রীড়াঙ্গন থেকে বিতাড়িত করার যে প্রক্রিয়া চলছে, তার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেই তিনি এই মন্তব্য করেছিলেন।
ফিফা সভাপতির এমন মন্তব্যে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ইউক্রেনের শীর্ষ রাজনীতিবিদরা। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেয়ি সিভিগা ইনফান্তিনোকে ‘নৈতিক আদর্শচ্যুত’ হিসেবে অভিহিত করে কঠোর ভাষায় সমালোচনা করেছেন। এমন পরিস্থিতিতে কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই ফিফা প্রধানকে এই তালিকায় অন্তর্ভুক্ত করার ঘটনাটি নতুন বিতর্কের সৃষ্টি করেছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন

রাশিয়ার পক্ষে সওয়াল, ইউক্রেনের ‘শত্রু তালিকায়’ ফিফা সভাপতি
আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের (ফিফা) সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে এবার ‘রাষ্ট্রীয় শত্রু’ হিসেবে ঘোষণা করল ইউক্রেন। দেশটির একটি সরকার-সমর্থিত জাতীয়তাবাদী ওয়েবসাইট ‘মিরোৎভোরেৎস’-এ তাকে কথিত হত্যা তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে। ইউক্রেনের অভিযোগ, রাশিয়ার প্রতি ‘পদ্ধতিগত সমর্থন’ এবং মস্কোর প্রোপাগান্ডায় সহায়তা করার মাধ্যমে ইনফান্তিনো ইউক্রেনের বিরুদ্ধে মানবিক ও বেসামরিক আগ্রাসন চালাচ্ছেন।
ওই ওয়েবসাইটে ইনফান্তিনোর বিরুদ্ধে আনা অভিযোগে ২০১৯ সালের একটি ঘটনাকেও প্রধান কারণ হিসেবে দেখা হয়েছে। ওই সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইনফান্তিনোকে ‘অর্ডার অব ফ্রেন্ডশিপ’ খেতাবে ভূষিত করেছিলেন। এছাড়া সম্প্রতি ইনফান্তিনো এক সাক্ষাৎকারে বলেছিলেন, রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা ফুটবলের কোনো উন্নতি করতে পারেনি, এটি শুধুই বিশ্ব জুড়ে ঘৃণা ও হতাশা বাড়িয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়াকে ক্রীড়াঙ্গন থেকে বিতাড়িত করার যে প্রক্রিয়া চলছে, তার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেই তিনি এই মন্তব্য করেছিলেন।
ফিফা সভাপতির এমন মন্তব্যে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ইউক্রেনের শীর্ষ রাজনীতিবিদরা। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেয়ি সিভিগা ইনফান্তিনোকে ‘নৈতিক আদর্শচ্যুত’ হিসেবে অভিহিত করে কঠোর ভাষায় সমালোচনা করেছেন। এমন পরিস্থিতিতে কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই ফিফা প্রধানকে এই তালিকায় অন্তর্ভুক্ত করার ঘটনাটি নতুন বিতর্কের সৃষ্টি করেছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…