ভারত থেকেই ষড়যন্ত্র: নির্বাসিত আওয়ামী লীগের ক্ষমতায় ফেরার ছক
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, দেশে হত্যা, রাষ্ট্রদ্রোহ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ থাকা সত্ত্বেও ভারতে আশ্রয় নেয়া আওয়ামী লীগ নেতারা ক্ষমতায় ফেরার নতুন ছক কষছেন। গত মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, কলকাতার বিলাসবহুল জীবনযাপনের মাঝেও এই নেতারা নীরবে রাজনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন এবং বাংলাদেশের আসন্ন নির্বাচন ব্যাহত করার পরিকল্পনা করছেন।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিগত ১৬ মাস আগে জুলাই গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও তিনি রাজনীতি থেকে সরে দাঁড়াননি। জাতিসংঘের তথ্যমতে, ওই আন্দোলনে প্রায় ১ হাজার ৪০০ মানুষ প্রাণ হারানোর পর তার সরকারের পতন ঘটে। বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দিয়েছে এবং আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দলটির অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছে। এরপরও হাজারো নেতাকর্মী প্রতিশোধের ভয়ে ভারতে পালিয়ে যান, যার মধ্যে ৬০০ জনেরও বেশি কলকাতায় অবস্থান করছেন।

দ্য গার্ডিয়ান আরও জানায়, দিল্লির নিরাপদ আশ্রয়ে থেকে শেখ হাসিনা নিয়মিত ভিডিও কনফারেন্সের মাধ্যমে দলের নেতাদের নির্দেশনা দিচ্ছেন। কলকাতায় অবস্থানরত সাবেক মন্ত্রী, এমপি ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনরা নিয়মিত দিল্লি গিয়ে তার সাথে বৈঠক করছেন। বিজেপি সরকারের নজরদারির মধ্যেই এই কর্মকাণ্ড চলছে এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ উপেক্ষা করেছে ভারত।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
ভারত থেকেই ষড়যন্ত্র: নির্বাসিত আওয়ামী লীগের ক্ষমতায় ফেরার ছক
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, দেশে হত্যা, রাষ্ট্রদ্রোহ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ থাকা সত্ত্বেও ভারতে আশ্রয় নেয়া আওয়ামী লীগ নেতারা ক্ষমতায় ফেরার নতুন ছক কষছেন। গত মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, কলকাতার বিলাসবহুল জীবনযাপনের মাঝেও এই নেতারা নীরবে রাজনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন এবং বাংলাদেশের আসন্ন নির্বাচন ব্যাহত করার পরিকল্পনা করছেন।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিগত ১৬ মাস আগে জুলাই গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও তিনি রাজনীতি থেকে সরে দাঁড়াননি। জাতিসংঘের তথ্যমতে, ওই আন্দোলনে প্রায় ১ হাজার ৪০০ মানুষ প্রাণ হারানোর পর তার সরকারের পতন ঘটে। বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দিয়েছে এবং আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দলটির অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছে। এরপরও হাজারো নেতাকর্মী প্রতিশোধের ভয়ে ভারতে পালিয়ে যান, যার মধ্যে ৬০০ জনেরও বেশি কলকাতায় অবস্থান করছেন।

দ্য গার্ডিয়ান আরও জানায়, দিল্লির নিরাপদ আশ্রয়ে থেকে শেখ হাসিনা নিয়মিত ভিডিও কনফারেন্সের মাধ্যমে দলের নেতাদের নির্দেশনা দিচ্ছেন। কলকাতায় অবস্থানরত সাবেক মন্ত্রী, এমপি ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনরা নিয়মিত দিল্লি গিয়ে তার সাথে বৈঠক করছেন। বিজেপি সরকারের নজরদারির মধ্যেই এই কর্মকাণ্ড চলছে এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ উপেক্ষা করেছে ভারত।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…