বিজ্ঞাপন

ভেনেজুয়েলার তেলের পাওনা ফেরত, বরফ গলছে ওয়াশিংটন-কারাকাসের সম্পর্কে

প্রাইম বার্তা অনলাইন
০৪ ফেব্রুয়ারি ২০২৬ ২:০৭ পিএম
ভেনেজুয়েলার তেলের পাওনা ফেরত, বরফ গলছে ওয়াশিংটন-কারাকাসের সম্পর্কে

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার জন্য অত্যন্ত স্বস্তিদায়ক খবর দিয়েছে যুক্তরাষ্ট্র। গত বুধবার (৪ জানুয়ারি) ওয়াশিংটন জানিয়েছে, ভেনেজুয়েলার রাষ্ট্রীয় তেল কোম্পানি পিডিভিএসএ-এর বকেয়া অর্থের অবশিষ্ট ২০০ মিলিয়ন ডলার তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে মোট ৫০০ মিলিয়ন ডলারের মধ্যে বাকি অংশটুকু পরিশোধ করা হলেও এই ২০০ মিলিয়ন ডলার বকেয়া ছিল, যা এখন পরিশোধের মাধ্যমে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হলো।

মূলত মার্কিন নিষেধাজ্ঞার কারণে এই অর্থ দীর্ঘদিন ধরে আটকা পড়ে ছিল। তবে দুই দেশের মধ্যে সাম্প্রতিক কূটনৈতিক আলোচনার ইতিবাচক ফলস্বরূপ যুক্তরাষ্ট্র এই তহবিল ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। হোয়াইট হাউসের এই পদক্ষেপকে দীর্ঘদিন ধরে অবনতি হওয়া দুই দেশের বাণিজ্যিক ও রাজনৈতিক সম্পর্কের উন্নতির একটি বড় ইঙ্গিত হিসেবে দেখছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা।

বিজ্ঞাপন

ওয়াশিংটনের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রেখেই এই লেনদেন সম্পন্ন করা হয়েছে। এই অর্থ ভেনেজুয়েলার অর্থনীতিতে প্রয়োজনীয় নগদ অর্থের সরবরাহ বাড়াবে বলে আশা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই উদ্যোগের মাধ্যমে কারাকাসের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চাইছে, যা ভবিষ্যতে দেশটির জ্বালানি খাতে মার্কিন বিনিয়োগের পথও প্রশস্ত করতে পারে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...