নিজ বাসভবনে সন্ত্রাসী হামলায় নিহত গাদ্দাফির ছেলে সাইফ
লিবিয়ার সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফির জ্যেষ্ঠ পুত্র সাইফ আল-ইসলাম গাদ্দাফি নিজ বাসভবনে সশস্ত্র হামলায় প্রাণ হারিয়েছেন। গত মঙ্গলবার (৩ জানুয়ারি) গভীর রাতে রাজধানী ত্রিপোলি থেকে ১৩৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত জিনতান শহরে এই ঘটনা ঘটে। খবরটি নিশ্চিত করেছেন তার ঘনিষ্ঠ রাজনৈতিক উপদেষ্টা আবদুল্লাহ ওসমান।
জানা গেছে, চারজন সশস্ত্র বন্দুকধারী অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই অভিযান চালায়। ঘাতকরা প্রথমে বাড়ির নিরাপত্তা ক্যামেরাগুলো অকেজো করে দেয়। পরে বাগানে সাইফ আল-ইসলামের সঙ্গে সরাসরি মুখোমুখি হয়ে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় এবং দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ৫৩ বছর বয়সী সাইফের মৃত্যুর খবর পাওয়ার পর তার উপদেষ্টা সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ‘মুজাহিদ’ হিসেবে অভিহিত করে শোক প্রকাশ করেছেন।

লন্ডন স্কুল অব ইকোনমিকসের প্রাক্তন এই শিক্ষার্থী একসময় পশ্চিমাদের কাছে লিবিয়ার একজন গ্রহণযোগ্য মুখ হিসেবে পরিচিত ছিলেন। ২০১১ সালে বাবার শাসনের পতনের সময় তিনি জিনতানে বন্দী হন। দীর্ঘ বন্দিজীবনের পর ২০২১ সালে তিনি প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিয়ে আলোচনায় আসেন। যুদ্ধাপরাধের দায়ে তার বিরুদ্ধে থাকা মৃত্যুদণ্ডের রায় সত্ত্বেও তিনি রাজনীতিতে প্রত্যাবর্তনের চেষ্টা চালাচ্ছিলেন। এই হত্যাকাণ্ডের মাধ্যমে লিবিয়ার ক্ষমতার কেন্দ্রে তার ফেরার যাবতীয় সম্ভাবনা অবসান ঘটল।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
নিজ বাসভবনে সন্ত্রাসী হামলায় নিহত গাদ্দাফির ছেলে সাইফ
লিবিয়ার সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফির জ্যেষ্ঠ পুত্র সাইফ আল-ইসলাম গাদ্দাফি নিজ বাসভবনে সশস্ত্র হামলায় প্রাণ হারিয়েছেন। গত মঙ্গলবার (৩ জানুয়ারি) গভীর রাতে রাজধানী ত্রিপোলি থেকে ১৩৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত জিনতান শহরে এই ঘটনা ঘটে। খবরটি নিশ্চিত করেছেন তার ঘনিষ্ঠ রাজনৈতিক উপদেষ্টা আবদুল্লাহ ওসমান।
জানা গেছে, চারজন সশস্ত্র বন্দুকধারী অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই অভিযান চালায়। ঘাতকরা প্রথমে বাড়ির নিরাপত্তা ক্যামেরাগুলো অকেজো করে দেয়। পরে বাগানে সাইফ আল-ইসলামের সঙ্গে সরাসরি মুখোমুখি হয়ে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় এবং দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ৫৩ বছর বয়সী সাইফের মৃত্যুর খবর পাওয়ার পর তার উপদেষ্টা সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ‘মুজাহিদ’ হিসেবে অভিহিত করে শোক প্রকাশ করেছেন।

লন্ডন স্কুল অব ইকোনমিকসের প্রাক্তন এই শিক্ষার্থী একসময় পশ্চিমাদের কাছে লিবিয়ার একজন গ্রহণযোগ্য মুখ হিসেবে পরিচিত ছিলেন। ২০১১ সালে বাবার শাসনের পতনের সময় তিনি জিনতানে বন্দী হন। দীর্ঘ বন্দিজীবনের পর ২০২১ সালে তিনি প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিয়ে আলোচনায় আসেন। যুদ্ধাপরাধের দায়ে তার বিরুদ্ধে থাকা মৃত্যুদণ্ডের রায় সত্ত্বেও তিনি রাজনীতিতে প্রত্যাবর্তনের চেষ্টা চালাচ্ছিলেন। এই হত্যাকাণ্ডের মাধ্যমে লিবিয়ার ক্ষমতার কেন্দ্রে তার ফেরার যাবতীয় সম্ভাবনা অবসান ঘটল।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…